বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন | Manob Somoy চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো নীলিমা আক্তার নীলা’র লেখা “আমার বান্দরবান” বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে “নেভি মেডিকেল কলেজের উদ্বোধন” | Manob Somoy চট্টগ্রাম জেলা প্রশাসক কে স্মারক লিপি প্রদান করেছে ইপিজেড- পতেঙ্গা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ “শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক—অন্যায়ের ন্যায়বিচার, অপমান নয়” লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “জেলের দেয়ালের ভেতরের অভিজ্ঞতা: এক শিক্ষকের হৃদয়বিদারক বাস্তবতা, বেঁচে থাকার লড়াই ও জীবনের গভীর শিক্ষা”–এম নজরুল ইসলাম খান নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা  সতস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত | Manob Somoy সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার

মাহে রমজানে প্রায় অর্ধশত দুস্থ ও অসহায় পরিবারের পাশে জাহানপুর ফাউন্ডেশন :

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২.১৪ পিএম
  • ২৮ বার পঠিত

কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চরফ্যাশন :
পবিত্র মাহে রমজান মাসে প্রায় অর্ধশত দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভোলা চরফ্যাশন উপজেলার, জাহানপুর ইউনিয়নে, জাহানপুর ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার ১৬ই রমজান চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে দক্ষিণ জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সেক্রেটারি মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায় এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত শুরু হয়।
এসময় সংগঠনের উপদেষ্টা মোঃ সিহাব উদ্দিন বলেন, বিভিন্ন দেশের প্রবাসী এবং এলাকার কিছু তরুন সচেতন নাগরিকে নিয়ে ঘঠন করা হয় জাহানপুর ফাউন্ডেশন। আমাদের এই সংগঠনে অর্থনৈতিক ভাবে সবচেয়ে বেশি ডোনেশন করে থাকে বিভিন্ন দেশের প্রবাসীরা, তারা শতব্যস্তার মাঝেও এলাকার অসহায় হতদরিদ্র মানুষের কথা ভুলেন নাই আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।
সংগঠনের আরেক উপদেষ্টা মোঃ এনায়েত গোলদার বলেন, এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাহানপুর ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় অসহায় হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে আসছে। ইতিমধ্যেই সংগঠনটি জাহানপুর ইউনিয়নে সকলের মাজে ব্যাপক শুনাম অর্জন করেছে। আমি স্থানীয় ও প্রবাসী সকলের কাছে অনুরোধ করব জাহানপুর ফাউন্ডেশন এর কার্যক্রম আপনারা আরও এগিয়ে নিবেন এই প্রত্যাশা রইল।জার্মান প্রবাসী মোঃ আবুল কাশেম বলেন, প্রবাসী ও স্থানিয়দের কষ্টে অর্জিত দেওয়া অনুদান গুলো যারা এলাকায় থেকে সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে বিতরন করার চেষ্টা করে যাচ্ছেন সকলকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে দোয়াও ভালোবাসা রইল।
এসময় সংগঠনের সভাপতি, সিঙ্গাপুর প্রবাসী মোঃ নিজাম উদ্দিন ফরিদ বলেন, জাহানপুর ফাউন্ডেশন স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতায়, এই পর্যন্ত 15 টি পর্ব সম্পন্ন হয়েছে। যেখানে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। আশা করছি সকলে ঐক্য বদ্ধ থাকলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি জাহানপুরের মানবিক এবং পজেটিব চিন্তার সকল নাগরিককে একত্র করে একটি দরিদ্র ও বেকার মুক্ত মানবিক জাহানপুর গড়তে।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ হযরত আলী মুন্সি, সহ- সভাপতি মোঃ ছালাউদ্দিন, সহ প্রচার সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমাজ সেবক সহ এলাকার উপকার ভোগীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com