শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

বন্দরটিলায় অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৪৪ পিএম
  • ১৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম :

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড বন্দরটিলা এলাকায় অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একান্তই নিঃস্ব অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের প্রতি ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।২৩ ফেব্রুয়ারি, সোমবার বাদে আছর সংগঠনের সভাপতি আবদুস সবুর আশেকীর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল, এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ বাহাদুর শাহ।
এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,
সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আব্বাস ইসলাম
,প্রচার সম্পাদক শাহিন খান ,সহকারী প্রচার সম্পাদক সাব্বির ইসলাম ,অফিস সম্পাদক আবু আক্কাস
,সহকারী অফিস সম্পাদক আবু রায়হান, জরুরী সম্পাদক আব্দুল্লাহ মহিন,সহকারী জরুরী সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণে অত্র এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে এই অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের সহায়তা প্রদান করা হয়েছে।
সংগঠনের এই কর্মসূচি বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে চলমান রয়েছে বলে সভাপতি মোঃ আবদুস সবুর আশেকী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com