বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজান এবং এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৪.৫৪ এএম
  • ১২০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজান এবং এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
গত ১৯ জানুয়ারি ২০২৬ইং তারিখে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা কালে কতিপয় দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চারজন র‌্যাবের সদস্য গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে অন্যান্য র‌্যাব সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন র‌্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন এবং অপর ০৩ জন র‌্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।
উক্ত ঘটনায় র‌্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, তারিখ-২২ জানুয়ারি ২০২৬ইং; ধারা-৩৫৩/৩৩২/২২৪/২২৫/৩৩৩/৩০৭/৩৮৬/৩৬৪/৩৪২/৪২৭/৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।
এরই ধারাবাহিকতায় গত ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজান এবং সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ মামুন’কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরুপঃ

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার ১৬নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজান চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৭৫৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মিজান (৫৩), পিতা-শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেন, সাং-নরুমপুর, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ মামুন চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ০৫২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর অপর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ মামুন (৩৮), পিতা-মৃত বোরহান উদ্দিন, সাং-কালাভানিয়া, থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com