শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় কিশোরীকে ধর্ষণ, মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালু এসআরবি-৭, চট্টগ্রাম এর জালে আটক “দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন।

সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম “ছাত্রদল” এর মতবিনিময়সভা সম্পন্ন :

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ২.০৮ পিএম
  • ১৯৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর মতবিনিময়
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, ছাত্ররাজনীতির যে চেতনায় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই চেতনায় এই দেশকে এগিয়ে নিতে ছাত্রদল কার্যকর ভূমিকা পালন করবে। গুপ্ত রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতির পথে অন্তরায়। বুধবার (০২ অক্টোবর) বিকাল চারটায় নাসিমন ভবন নগর ছাত্রদল এর দলীয় কার্যালয়ে সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ইতিবাচক ও নৈতিবাচক দিক থাকলেও কলেজ প্রশাসনের সঙ্গে নানা বিষয়ে বোঝাপড়ার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তা অপরিহার্য। ছাত্র রাজনীতি না থাকলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হয় না। ফলে কলেজ প্রশাসন স্বৈচ্ছাচারী হয়ে উঠে এবং দুর্নীতিতে যুক্ত হয়। আমরা চাই হল গুলো খুলে দেয়া হোক। মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হোক। ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের সহাবস্থান থাকলে কোন দল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেনা।
প্রধান বক্তা হিসেবে মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ফ্যাসিবাদী সরকারের অপরাজনীতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর মেধার অপমৃত্যু ঘটেছে। তারা সমাজের বোঝায় পরিণত হয়েছে।
সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর আহবায়ক মোঃ মেহেদী হাসান রায়হানের সভাপতিত্বে ও ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু ,ফখরুল ইসলাম শাহীন, সদস্য কামরুল হাসান আকাশ,কমার্স কলেজ ছাত্রদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী,যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ ,মিজানুর রহমান,আকতার হোসাইন পলাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com