শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

পতেঙ্গায় জ্বালানি তেল খালাসের সময় বিস্ফোরণে ২ জনের মরদেহ উদ্ধার: নিহত একজন ক্যাপ্টেন সৌরভ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২.০৮ পিএম
  • ১৬৩ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে রাখা ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত দুইজনের মধ্যে ১জনের পরিচয় ক্যাপ্টেন সৌরভ বলে স্থানীয় সূত্রে জানা গেছে,অপর জনের পরিচয় এখনও জানা যায়নি। তবে উদ্ধার টিম মনে করেন তারা ঐ জাহাজের কর্মকর্তা শ্রমিক বা কর্মচারী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের জেটিতে নোঙর করে রাখা ট্যাংকারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে অপরিশোধিত একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে কাজ করে কোস্টগার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম। এছাড়াও দুর্ঘটনার খবর পেয়ে বন্দর, ইপিজেড ও কেইপিজেড স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি তেলের জেটিতে বাংলার জ্যোতি জাহাজে এই দূর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com