শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

ফ্রান্স বিএনপি’র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন:

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৩৭ পিএম
  • ১৭৬ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন জয়,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত বন্যাদুর্গত মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রান্স বিএনপি’র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত রামগঞ্জ পৌর ০২ নং ওয়ার্ড বাঁশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এর আগে পৌর সোনাপুর আবুর দোকানের সামনে এবং ১নং কাঞ্চনপুর ইউনিয়ন শেপালীপাড়া নবীগঞ্জ বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এছাড়াও এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা চলমান থাকবে বলে জানিয়েছেন বিএনপির নেতা সাইফুল ইসলাম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাঃ আরমান খান জয়সহ বিশেষঞ্জ ডাক্তারদের ব্যবস্থাপত্র অনুযায়ি রোগিদেরকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবারহ করা হচ্ছে।
এ সময় রোগী আসা যাওয়াসহ সার্বিক সহযোগিতা করেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন বাবু, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সাধারন সম্পাদক রাকিব হাসান, পৌর ছাত্রদলের সভাপতি শাহিন আলম মুন্না, সাধারন সম্পাদক হুমায়ুন কবির সাদ্দামসহ ছাত্রদলের নেতাকর্মীরা। সেবা নিতে শিশু, নারীসহ নানা বয়সের ৫শতাধিক মানুষ আসেন। তাঁরা বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে খুশি।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু বলেন, ফ্রান্স বিএনপি’র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম ভাইয়ের উদ্যোগে প্রথমে আমরা বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করি। বর্তমানে রামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে।
তাই সাইফুল ভাইয়ের উদ্যোগে এটাসহ আমরা মোট ০৩টি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।
এ কার্যক্রম পুরো উপজেলাব্যাপী চলমান থাকবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ও ফ্রান্স বিএনপি’র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম জানান, এখন বন্যার পানি নামতে শুরু করছে। মানুষের মাঝে রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। তাই বন্যাদুর্গত মানুষের সেবায় মানবিক কারনে এগিয়ে আশা। এ কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, ফ্রান্স বিএনপি’র কোষাধাক্ষ মো: সাইফুল ইসলাম ২৩ আগস্ট দেশে আসার পর উপজেলার ১০ হাজার বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরন করেছেন। তিনি রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com