শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো – জহরলাল মজুমদার এর ‘ভেজা জলের কথা” কবিতা manob Somoy

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ২.০৬ পিএম
  • ২৬০ বার পঠিত

মানব সময় সাহিত্য :
যেদিকে তাকাই দেখি শুধু-ই
ব্যথিত মানুষের অতৃপ্ত দীর্ঘশ্বাস,
ভোরের ঘাসে ঝলমল করে আলো
সূর্যের পাশে হাসে আলোর সর্বনাশ।
ঢেউয়ের বুকে ভাঙ্গনের তুড়ি বাজে
ঢেউয়ের পাশে কিছু কিছু ঢেউ থাকে
সব ঢেউ টুটে না বেরির বাঁধ।

ঘাস ফড়িঙেরও ডানা থাকে
ডানারও ইচ্ছে থাকে মেঘের ওপার উড়বে,
ইচ্ছের পাশে বাসা বাঁধে অপারগ উইপোকা।
মানুষের পাশে ছায়া থাকে,
কিছু কিছু মানুষের ছায়া মানুষের মতো নয়।

ফসল জমিতে ফলে, ফসলে জমি উর্বর হয়,
মানুষ গর্ভ থেকে জন্মে, মানুষ তো ফসল নয়!
কিছু কিছু হাতের পাশে
একটা অদৃশ্য হাত থাকে,
হাতগুলো মানুষের ভাগ্যে লিখে চরম বিপর্যয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com