মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

মান্দায় রাজমিস্ত্রিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৪.৪০ এএম
  • ২৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় একটি ফার্ণিচারের দোকান ভাংচুরের ঘটনায় রাজমিস্ত্রিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নামক সংগঠনের নেতা- কর্মীরা।
রবিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ১০ নং নূরুল্লাবাদ ইউনিয়নের চকহরি নারায়ন (চক) গ্রামের বাবুর মোড়ে মান্দা উপজলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৪নং চকহরি নারায়ন শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
সংবাদ সম্মেলনে মান্দা উপজলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৪নং চকহরি নারায়ন শাখা’র সভাপতি তোফাজ্জল হোসেন প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,ক্যাশিয়ার আলমগীর হোসেন,সদস্য মামুনুর রশিদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সদস্য প্রধান রহিদুল ইসলাম,রানা আহম্মেদ এবং আলমগীর হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, তারা পেশায় রাজমিস্ত্রি। চকহরিনারায়ন গ্রামের বাবুর মোড়ে (২০১৭ সালে স্থাপিত ও রেজিস্ট্রেশনভূক্ত) তাদের শ্রমিক সংগঠনের একটি অফিস রয়েছে। যার রেজিঃ নং- ২৫৭৪। সেখানে তাদের বসার জায়গা সংকুলান না হওয়ায়, ওই বিবাদমান জায়গার মূল মালিক এবং বর্তমানে দখলদার কেফাতুল্যা ওরফে বাবুর কাছ থেকে লিখিতভাবে অনুমতি নিয়েই তারা ঘরটি প্রসারিত করার উদ্যোগ নিয়েছেন। অথচ,বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের জন্য পার -নূরুল্লাবাদ গ্রামের লোকমান আলীর ছেলে কাঠ মিস্ত্রি শহিদুল ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে মান্দা উপজলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৪নং চকহরি নারায়ন শাখা’র নেতা-কর্মীদের বিরুদ্ধে গত ১১ নভেম্বর মান্দা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করায় অত্র এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমতাবস্থায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এর সঠিক সমাধান চান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com