শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম’র দাতা সদস্য হলেন এশিয়া ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো: মিজানুর রহমান স্মৃতির পাতায় মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা : সরকার আসে যায় বদলায় না ভাগ্য:মেঘনার তীরের তজুমদ্দিনে চরবাসী মানুষের জীবন – এম এ হান্নান নাজিফা হোমিও হলে সৌজন্য সাক্ষাৎ মানব সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক বাহার ভাইয়ের আন্তরিক আগমন -ডা.আহসান হাবিব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কতৃক আয়োজিত নবীন আইনজীবী প্রশিক্ষন কর্মশালা শুভেচ্ছা বক্তব্য রাখছেন – অ্যাডভোকেট আহমেদ রেজা হায়াত খান একাত্তর পরবর্তী জুলাই আমাদের শিখিয়েছে—অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে কীভাবে অধিকার ছিনিয়ে আনতে হয়। সকল বীর শহীদ ও আহতদের প্রতি রইল গভীর সম্মান -আনোয়ার হোসেন চৌধুরী ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুতোভয় আত্মত্যাগকারী সকল সহ যোদ্ধা বীর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর ও বিনম্র শ্রদ্ধা : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে “জয় পেলো”মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় :

কবরের আজাব হতে মুক্তির আমল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৫.১৮ এএম
  • ৯৬৭ বার পঠিত
ফাইল ছবি

পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে, সে কবরে আজাব ভোগ করতে আগ্রহী। জাহান্নামের ভয়াবহ আগুন ও শাস্তি ভোগ করার লোকও পাওয়া যাবে না। বরং সবাই চাইবে আখিরাতের বিশাল জিন্দেগিতে আল্লাহর রহমত লাভ করে তাঁর নৈকট্য অর্জনের মাধ্যমে চিরশান্তির স্থান জান্নাত লাভ করতে। কবরের জিন্দেগিতে শান্তিতে থাকতে। তাই কবরের ভয়াবহ আজাব থেকে মুক্তি লাভের আমল জাগো নিউজে তুলে ধরা হলো-

কবরের আজাব থেকে মুক্তি পেতে হলে চারটি বিষয়ের ওপর  আমল করতে হবে, আর চারটি কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মানুষের জরুরী।

যে আমল গুলো করতে হবে
ক. যথাসময়ে নামাজ আদায় করতে হবে।
খ. বেশি বেশি সাদকা করতে হবে।
গ. কুরআন তিলাওয়াত করতে হবে।
ঘ. বেশি বেশি তাসবিহ-তাহলিল পাঠ করতে হবে। এ আমলগুলি কবরকে আলোকিত ও প্রশস্ত করে।

যে আমল থেকে বিরত থাকতে হবে
ক. মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
খ. অপরের সম্পদ তথা পরের হক আত্মসাৎ করা যাবে না।
গ. চোগলখুরী করা থেকে বিরত থাকতে হবে।
ঘ. পেশাবের ছিটা হতে বেঁচে থাকতে হবে।

একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (মদিনা বা মক্কার) কোনো একটি বাগানের পাশদিয়ে অতিক্রম করছিলেন। তথায় তিনি দু’জন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে শাস্তি দেয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাদেরকে আজাব দেয়া হচ্ছে অথচ বড় কোনো অপরাধের কারণে আজাব দেয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, তাদের একজন পেশাব করার সময় আড়াল করতোনা। আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগাত। (বুখারি)

কবরের আজাব হতে বাঁচার দোয়া
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইগুলো থেকে বাঁচার জন্য ফরয, নফল বা সুন্নত, যে কোনো নামাজে তাশাহুদ ও দুরুদের পরে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়তে বলেছেন।

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউ’জুবিকা মিন আ’জাবিল ক্বাবরি, ওয়া মিনিআ’জাবি জাহান্নাম, ওয়ামিন ফিতনাতিল মাহ’ইয়া-ওয়াল্ মামাতি, ওয়া মিং সাররি ফিতনাতিল্ মাসীহিদ্-দাজ্জাল।
অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে কাবরের আজাব থেকে রক্ষা করো,আমাকে জাহান্নামের আজাব, এবং দুনিয়ার ফিৎনা ও মৃত্যুর ফেতনা এবং দাজ্জালের ফিৎনা থেকে রক্ষা করো। (বুখারি ও মুসলিম)

পরিশেষে…
আল্লাহ তাআলা উপরোক্ত কাজগুলো যথাযথভাবে মেনে চলার তাওফিক দান করুন। কবরের আজাব থেকে মুসলিম উম্মাহকে হিফাজত করুন। আমিন।

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : jagoislam247@gmail.com

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com