বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

চরফ্যাশনে খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তা নিবন্ধন সেবায় খুশি ভোক্তারা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১.৫৩ এএম
  • ৩৪১ বার পঠিত

শশীভুষণ (ভোলা) প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রণালয়ের অধিনে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের অনলাইনে চলছে ভোক্তা নিবন্ধন কার্যক্রম। উপজেলার ২১টি ইউনিয়নেই এ কার্যক্রম চলমান রয়েছে। সরজমিন ঘুরে দেখা যায় ১০ টাকা কেজি চালের সুবিধাভোগী ভোক্তাদের নিবন্ধনের জন্য ইউনিয়ন উদ্যোক্তা কার্যালয়ে সিরিয়াল দিয়ে দারিয়ে আছেন এই কর্মসূচির আওতায় কার্ডধারী ভোক্তারা। চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ১০ টাকা কেজি চালের সুবিধাভোগি তাসনুর বেগম বলেন,আমরা সরকারের দেয়া প্রতিশ্রুতি ১০টাকা কেজিতে চাল পাই। এই চাল পাওয়ায় আমি ও আমার পরিবার অনেক খুশি। তিনি আরো বলেন, ইউনিয়ন উদ্যোক্তা কার্যালয়ে অনলাইনে ভোক্তা নিবন্ধন করতে এসেছি। সেবা পেয়ে আমি খুশি।
একই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী রোকেয়া বেগম,হারুন মাতাব্বর,দুলাল মিয়া,ফজিলত বেগম মাজেদ মিয়া ও জাফর তালুকদার বলেন,অন্যান্য ইউনিয়নের চেয়ে আমাদের ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল আমরা খুব সহযেই পাই। এখানে কোনোরকম হয়রানি হয়না। ১০টাকা কেজির খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার আমাদের ঝামেলা বিহীনভাবে সিরিয়াল ছাড়াই আমাদের হাতে চালের বস্তা তুলে দেন। তারা আরও বলেন, বর্তমানে খাদ্যবান্ধব চালের ভোক্তা নিবন্ধন চলছে আমাদের ইউনিয়নের তথ্যসেবার উদ্যোক্তা নির্ভেজালে অনলাইনে ভোক্তা নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছেন। ডিলার আজাদ হাওলাদার জানান,খাদ্য মন্ত্রনালয়ের আওতায় এই ইউনিয়নে ১হাজার ৫শ ৮২ জন কার্ডধারী রয়েছেন। তাদের সকলের ভোক্তা নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে ভোক্তাদের জানিয়ে দিয়েছেন এবং সকলের কার্ডের তথ্য নিয়েই সরকারের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছেন তিনি। ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, গ্রামের হতদরিদ্র অসহায় কার্ডধারী সুবিধাভোগিদের সঙ্গে কথা বলে জানিয়ে দেয়া হয়েছে যে তাদের খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তা নিবন্ধন চলছে। এবং সুবিধাভোগীদের হয়রানি না করে ভোক্তা নিবন্ধন সম্পন্ন করে দেয়ার জন্য ইউনিয়ন তথ্যসেবায় জানিয়ে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন খান বলেন, উপজেলার সকল কার্ডধারীর নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে বলা হয়েছে। কোনোরকম হয়রানি বা টাকাপয়সা নেয়া যাবে না। কেউ যদি কোনো সুবিধাভোগীর কাছ থেকে ভোক্তা নিবন্ধনের নামে হয়রানি করে অথবা টাকা পয়সা নেয় তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com