সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

অবৈধভাবে টিসিবি’র পণ্য গুদামজাত করায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের একজনকে আটক ও বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৬.৫০ এএম
  • ৩১৫ বার পঠিত

ডেস্ক নিউজ :

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী টিসিবির পন্য (সয়াবিন তেল, ডাল ও চিনি) খোলা বাজারে সাধারণ মানুষের নিকট বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ আতুরের ডিপু সংলগ্ন আমিন টেক্সটাইল মিলস লিমিটেডের ভেতরে ভাড়া করা গোডাউনে মজুদ রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট ২০২২ ইং তারিখ ১৫২৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুল আজিজ সুমন(৩৪), পিতা-মৃত সুলতান আহম্মেদ, সাং-এনায়েতপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বনানী ০৩ নং ওয়ার্ড, থানা-বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর‘কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও তার দেখানো শনাক্ত মতে উক্ত গোডাউনের ভিতর থেকে টিসিবি লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল আজিজ সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় এবং তার ভাষ্যমতে, সে পলাতক আসামী টিসিবি’র ডিলার মোঃ বাবু(৩৫)’এর সহায়তায় দীর্ঘদিন যাবৎ টিসিবি’র পন্য সংগ্রহ করতঃ কালোবাজারের মাধ্যমে বর্ণিত গোডাউনে মজুদ রেখে টিসিবি’র লোগো সম্বলিত সয়াবিন তৈলের বোতল থেকে খালি বোতলে বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাজেটজাত করে বিক্রয় করে আসছে।

৪। উল্লেখ্য যে, সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে যেখানে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রয়ের কথা থাকলেও আটককৃত অসাধু ডিলার ও তার ব্যবসায়ী তা না করে তারা নিজেদের ভাড়াকৃত গোডাউনে অবৈধভাবে মজুদ করে পরবর্তীতে কালোবাজারের মাধ্যমে অন্যান্য সাধারণ পণ্যের ন্যায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করে অসহায় সাধারণ ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে আসছে। যার দরুণ সাধারণ ভোক্তাগণ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায় না। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com