বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

র‌্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক দুটি অভিযানে ৩৭৩ বোতল ফেন্সিডিল এবং ৫০৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক ||

  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১.৫৮ পিএম
  • ৩৪৯ বার পঠিত

ডেস্ক নিউজ :

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ০২ আগস্ট ২০২২ ইং তারিখে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা ও চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৭৩ বোতল ফেনসিডিল এবং ৫০৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলোঃ

ক। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ আগস্ট ২০২২ ইং তারিখ ০৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে আসামী ১। ইয়াসিন আরমান (২৩), পিতা- আব্দুল্লাহ, সাং- উত্তর গাটছেক, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ ইমরান হোসেন (২৮), পিতা- আকতার হোসেন, সাং- উত্তর গাটছেক, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রামদের আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স¦ীকারোক্তি ও দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ব্যাক ঢালার নিচে ০২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্ত এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।

খ। অপর একটি সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি বান্দরবান হতে ট্রাকযোগে মাদকের ০১ টি চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ আগস্ট ২০২২ ইং তারিখ ০০৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় পাঁকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি ট্রাক তল্লাশী করে আসামী ১। মোঃ নাজিম উদ্দিন (২৫), পিতা- মমতাজুল হক, সাং- ইসলামপুর, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম এবং অনিক সরকার (২০), পিতা- নরায়ন সরকার, সাং- কুন্ডেশ্বরী, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম‘দেরদের আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স¦ীকারোক্তি ও দেখানো মতে ট্রাকের পিছনে মালামাল রাখার স্থান হতে ৫০৫ টি প্লাষ্টিকের পুরাতন সেলাইনের প্যাকেটের ভিতর হতে সর্বমোট ৫০৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন অননুমোদিত মদের দোকান ও স্পটে স্থানীয় মদ এবং গাঁজা সরবরাহ করে আসছিল।

৩। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com