বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ৪কেজি ৫০গ্রাম ওজনের বিশাল একটি গাঁজা গাছসহ পরিচার্যাকারীকে আটক | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ২.৫৫ পিএম
  • ৪০৬ বার পঠিত

এম এ হান্নান তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ৪কেজি ৫০গ্রাম ওজনের বিশাল একটি গাঁজা গাছসহ পরিচার্যাকারীকে আটক করেছেন। পরে তজুমদ্দিন থানার এস আই সামিম সর্দার বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মম দায়ের করে জেলা হাজতে প্রেরণ করেন।

মামলার এজহার সুত্রে জানা যায়, গতকাল (১ আগণ্ট) রাতে এসআই সামিম সর্দারের নেতৃত্বে তজুমদ্দিন থানার ৩৮ নং সাধারণ ডায়রী মূলে সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তারী পরোয়ানা তামিলের অভিযান পরিচালনা করে মুচিবাড়ির কোনায় অবস্থান করেন।

এ সময় গোপন সংবাদে জানতে পারেন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের হাজী নুরুন্নবী ফকিরের পুকুর পাড়ে সবজি চাষাবাদ করছেন সাথে একই এলাকার মৃত মন্তাজের ছেলে কাজল একটি গাঁজা গাছ রোপন করে তা পরিচর্যা করছেন।

পরে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জকে ঘটনা অবহিত করে সোমবার দিবাগত রাত সোয়া ২টায় সেখানে অভিযান পরিচালনা করে কাঁচা অবস্থায় কেজি ৫০গ্রাম ওজনের গাঁজা গাছসহ কাজল (৩৬)কে আটক করেন।

কাজল দীর্ঘ ২০ বছর যাবৎ তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় তার উৎপাদিত গাঁজা বিক্রি করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরে তজুমদ্দিন থানার এস আই শামিম সর্দার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর সারণী ১৮ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০১, তং ০২.০৮.২০২২। পরে তাকে জেলা হাজতে প্রেরণ করেন পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সামিম সর্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনা অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ কাজলকে আটক করি। জিজ্ঞাবাদ শেষে মামলা রুজু করে তাকে জেলা হাজতে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com