বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন থেকে মোঃ হাসান আলী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ২.৩১ পিএম
  • ৩২১ বার পঠিত

মানব সময় ডেস্ক নিউজ :

রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন থেকে মোঃ হাসান আলী (৩২) নামের একজনকে ১৯ টি টিকিট সহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চট্টগ্রাম মহানগরীর কোতায়ালী থানাধীন চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনস্থ সাধারণ শ্রেণীর বিশ্রামাগারের সামনে কতিপয় ব্যক্তি রেলের টিকেট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই ২০২২খ্রিঃ তারিখ ২১২৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে ০১জন যাত্রীর নিকট উচ্চমূল্যে টিকেট বিক্রয়কালীন সময় একজন প্রতারক মোঃ হাসান আলী (৩২), পিতাঃ মৃত আলাল উদ্দিন, সাং টাঙ্গাটিপাড়া, থানাঃ গৌরিপুর, জেলাঃ ময়মনসিংহ’কে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ধৃত আসামীদের তল্লাশী করে তার নিকট হতে চট্টগ্রাম হতে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকেট এবং টিকেট বিক্রয়ের মোট ৪,৫৫০/- টাকা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বর্ণিত স্থানে রেলওয়ে টিকেট উচ্চমূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও ধৃত আসামী আরো স্বীকার করে যে, সে টিকেট কালো বাজারীর মাধ্যমে রেলের টিকেট সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরী করে অধিক পরিমান মুনাফা অর্জনের জন্য গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করত।

৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com