বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

বোরহানউদ্দিন কাচিয়ায় রেবিস ভাইরাসে আক্রান্ত গরু দিয়ে বিয়ের অনুষ্ঠানে ভোজের আয়োজন ||

  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ২.০২ পিএম
  • ৪১৭ বার পঠিত

 

মিলি সিকদারঃ ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯নং ওর্য়াডের মুন্সি বাড়ির নূর ইসলাম এর ছেলে রাসেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে রেবিস ভাইরাস আক্রন্ত গরু জবাই করার অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার বুলুর ছেলে মনিরের গরুটি রেবিস ভাইরাসে আক্রান্ত বলে পশু ডাক্তার সন্দেহ করেন।পরে পশু (গরু) টি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় পশু চিকিৎসক পলাশ গরুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পশুটি অবস্থা আশঙ্কা জনক হলে পশু চিকিৎসক পার্থকে আনেন । দুজন চিকিৎসক গরুটিকে রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা বলেন। গরুটির অবস্থা আরো আশঙ্কা জনক হলে শনিবার সন্ধ্যায় পাশের বাড়িতে রাসেলের বিয়ের আয়োজকদের কাছে ২০ হাজার টাকা বিক্রি করেন। শনিবার রাত ১০ টায় গরুটিকে জবাই করা হয়। আগামী সোমবার ওই বাড়িতে বর পক্ষের অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের জন্য রেবিস ভাইরাসে আক্রান্ত পশুটি দিয়ে আয়োজনের প্রস্ততি চলছে বলে স্থানিয়রা জানান। স্থানিয়রা আরো জানায়, রেবিস ভাইরাসে আক্রান্ত পশুটি খাসমহল বাজার এলাকায় আজহার মিয়া পোল সংলগ্ন ফরাজি বাড়ির কনে পক্ষকে অতিথি আপ্যায়ন করার জন্য রাখা হয়েছে।
অন্যদিকে বর পক্ষের রহমান আলী জানান, আমরা গরুটি কিনেছি জবাই করে নিজেরা খাবো।
তবে স্থানিয় পশু চিকিৎসক পলাশ জানান, মনিরের গরুটি রেবিস ভাইরাসে আক্রান্ত। প্রথমে আমি চিকিৎসা করি। পরে পশু চিকিৎসক পার্থ স্যার চিকিৎসা দেয়। ঔষধে কাজ না করায় গরুটি আরো অসুস্থ হয়ে পড়ে। পরে পশুটির খারাপ লক্ষন দেখে পশুটি আর ভালো হবে না বলে আমরা গরুর মালিক মনিরকে জানাই।বোরহানউদ্দিন উপজেলার সাবেক ভেটেরিনারি সার্জন পার্থ সাহা বলেন গরুটির ১০৩ ডিগ্রি জ্বর মুখ দিয়ে লালা নিঃসরন হচ্ছে গরুটির রেবিস ভাইরাসে আক্রন্ত হয়েছে বলে আমি সন্দেহ করি।আমি উক্ত গরুটিকে স্পর্শ না করতে এবং গরুর মাংস না খেতে গরুর মালিকদের অনুরোধে করেছি।কেননা রেবিস ভাইরাস একটি ছোঁয়াছে রোগ এই রোগে যে কোন সময়ে মানুষের মৃত্যু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com