সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

প্রশাসনের অভিযানে মায়া ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা | manob somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ২.০৮ পিএম
  • ৩১৮ বার পঠিত

 

পঞ্চগড় প্রতিনিধিঃ জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশ অমান্য করে পঞ্চগড়ের দেবীগঞ্জে মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশন চালু রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার রাত ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এই সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. স্বপূর্ণ সাহা এবং দেবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, ক্লিনিকটি লাইসেন্সের জন্য আবেদন করেই কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্লিনিক স্থাপন এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় শর্ত ক্লিনিক কর্তৃপক্ষ পালন না করায় প্রশাসন অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ধারা ৮ অমান্য এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারার ব্যত্যয় ঘটায় ক্লিনিক মালিক আতাউর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. রফিকুল হাসান মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের নিবন্ধন না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু কিছু দিন বন্ধ থাকার পর সিভিল সার্জনের নির্দেশ অমান্য করে কোন অনুমতি ও বৈধ কাগজ ছাড়াই পুনরায় সিজারিয়ান অপারেশন চালু করেন ক্লিনিক কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রশাসন অভিযান পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com