রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো বিবি ফাতেমা’র ” বিশ্বশান্তির ডাক মানবধর্ম ” কবিতাটি ||

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ২.৩৮ পিএম
  • ৩৮৫ বার পঠিত

সাহিত্যে মানব সময় :

বিশ্ব ভুবনে মোরা সৃষ্টির সেরা জীব
মোদের পরম ধর্ম হল মানবতা,
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রইবে মোদের ভালবাসা
রইবে না হানাহানি,থাকবে একাত্মতা।

এই হোক মোদের পণ মানবধর্ম নামে
ঐক্য সম্প্রীতিতে রইবো মোরা সুনামে,
দাঙ্গা, হাঙ্গামা নাই কোন ধর্মে বলা
তবুও সাম্প্রদায়িকতার নামে অশান্তির জ্বালা।

বিবেক-বুদ্ধি যেন লোপ পাচ্ছে দিন দিন
সভ্য জগতে মানবের কান্ড জ্ঞানহীন,
এক অন্যায়ের সূত্রধরে অন্য অন্যায় বাড়ে
অপরাধের তান্ডব লীলা থাকে দেশজুড়ে।

মানুষ নামের দানবের থাকে হিংস্রতার মনোভাব
দেশ-জাতির নৈরাজ্য সৃষ্টি মুখোশধারীর স্বভাব,
অপরাধ দমনে আমরা-ই পারি সহনশীল হতে
গণপ্রতিরোধে দেশ ও সমাজের ষড়যন্ত্র রুখতে।

আমরা মানুষ, তাই গাইবো সাম্যের গান
অসম্প্রদায়িক চেতনায় রবে আদর্শ সুমহান,
জাতি, ধর্ম নির্বিশেষে মোরা সভ্য জাতি
মানবিক মূল্যবোধে মিলে শান্তি ও সমৃদ্ধি।

উদিত হোক সূর্যহৃদয় দেশ ও জাতির উন্নয়নে
সর্বধর্মে ভালবাসা থাকুক আত্মার বন্ধনে,
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্টান নিজধর্মে সেরা
মানবধর্মে অভিন্ন নই, আমরা আছি যারা।

ধর্মে মানুষ বড় নই,কর্মে মিলে শ্রেষ্ঠত্ব
বিশ্বমানবতা শান্তির লক্ষ্যে করে আধিপত্য,
তবুও মোরা মনুষত্ব্য ভুলে যাই যারা
মানবধর্মের ক্ষতি করে কুলাঙ্গার তারা।

অন্তর্কলহের অবসান হোক শান্তিপূর্ণ মানব সমাজের
সাম্প্রদায়িকতা রক্ষায় থাকুক সম্প্রীতি জনকল্যাণের,
ধর্ম-বর্ণ,সাম্য-মৈত্রীর আজীবন থাকুক সুদৃঢ় বন্ধন
মানবজাতি সমুজ্জ্বল হৃদয়ে গড়বে বিশ্বগঠন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com