শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো “বানভাসি মানুষের জীবন” নিয়ে লেখা কবি সেলিনা হোসেন এর কবিতা | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৬.৫২ এএম
  • ৪০০ বার পঠিত

বানভাসি মানুষের জীবন
সেলিনা হোসেন
২২.০৬.২০২২

ভিজিয়ে দিলো চোখ আমার, ভাসিয়ে দিল বুক, সবকিছুই দেখে বুঝে বলেছিলাম,
আল্লাহ তোমার রহমত দ্রুতই বানভাসি মানুষের উপরে নাজিল হোক!

বুকে আমার রক্তক্ষরণ বইছে। চোখের কোণে কালো মেঘ,
অন্তরে আমার ভালোবাসার তৃষ্ণা। প্রার্থনায় আমার অবিরাম অন্তহীন সিলেট।

মনের গভীরতা ছুঁয়ে যায় গর্ভবতী মা’য়ের আকুলতায়,
তীব্র দহনে পুরছে হৃদয় বিরামহীন! ছোট ছোট শিশুগুলো যখন বেঁচে থাকবার কথা কয়!
কিশোর, যুবক, আবাল, বৃদ্ধ বনিতা সকলের একটাই আশা প্লাবিত হওয়া অথই পানি কবে রক্ত চুষারা শুসে নেবে।
বণ্যার পানি নেমে আবার পুনরায় তৈরি হবে। বসবাসের আবাসস্থল দূর্দশা যাবে ধুয়েমুছে মানুষের ভালোবাসার কবে হবে জয়?

জ্বলমলিয়ে রুদ্রময় পুরো সিলেট শহর জুড়ে। হাসি খেলবে বৃদ্ধ মা’য়ের বুকে আশাবাদী স্বপ্ন ছুঁয়ে। গবাদি পশুগুলো যখন নিজ কৃষকের গুয়াল ঘরে,
খাদ্য খাবে পেট ভরে, দুধ দিবে বালতি ভরে।

মাছগুলো সব নদী, বিল, হাওরে, বাওরে সাঁতার কাটবে,
আপন খেয়ালে হারিয়ে নিজেকে মাতবে।
বোবাকান্না করবে না আর কুকুরের বাচ্ছাগুলো,
বানরকে ক্ষুধার জ্বালায় তাড়া করবে না কুকুরের দল!

ইতিহাস সাক্ষী আছে একশত পঁচিশ বছরে কেউ কখনো দেখেনি এরকম বানভাসি জল।

চোখেমুখে লেপ্টে থাকা ভয়ঙ্কর কষ্টের দাবানল। আল্লাহ তুমি রহম কর,
চরম বিপদ থেকে রক্ষা করো!
আর করবো না খারাপ কাজ এবারের মতো কর আমাদের মাফ।

তোমার রহমতের চাদরে জড়িয়ে রাখো, তোমার বান্দাদের ফরিয়াদ কবুল কর।
হে রহমানের রাহিম, পরম করুনাময় দয়ার সাগর।
রক্ষা কর সকল প্রতিকূল ধ্বংসাত্মক শক্তি থেকে,
আমরাতো আর পারিনা সইতে বুক ফেটে যায় বাঁধভাঙ্গা জলের উষ্ণ অভ্যর্থনায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com