বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

আধুনিক বাংলাদেশ গড়তে মাদক নির্মূল অপরিহার্য– হেলাল আকবর চৌধুরী বাবর | manob somoy

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২, ৪.৪৪ এএম
  • ৩৪৭ বার পঠিত

 

চট্টগ্রাম প্রতিনিধি :

আজ আন্তজার্তিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নন্দনকানন ক্লাবের উদ্যাগে নন্দনকাননে ২ নং গলির মুখে আজ বিকেল পাঁচটায় এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নন্দনকানন ক্লাবের সামির সাকির চৌধুরীর সভাপতিত্বে সামির বক্সের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ -অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন-

মাদক এক জটিল সমস্যার নাম। মাদকাসক্তি আধুনিক সভ্যতার ভয়ংকরতম ব্যাধিগুলোর অন্যতম। বিশ্বে অগণিত সফল জ্ঞানী, বুদ্ধিজীবী, সমাজের অনুরূপ সফল মানুষের জীবন ও পরিবার ধ্বংস হয়েছে মাদকের কারণে। দিনে দিনে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠছে। একটা পরিবারে একজন সদস্য মাদকাসক্ত হয়ে পড়লেই সেই পরিবারে নেমে আসে বিভীষিকাময় পরিবেশ। মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় সেটা একটা পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়।
বর্তমানে আমাদের দেশে মায়ানমার থেকে আসা ইয়াবা ভারত থেকে আসা ফেনসিডিল যুবকদের আকৃষ্ট করছে তারা যখন এই নেশায় আসক্ত হয়ে পড়ে তখন এর খরচ যোগাতে সামাজিক অপরাধে লিপ্ত হয়ে পড়ছে, যার ফলশ্রুতিতে প্রজন্মকে রক্ষা করতে মাদককে বয়কট করতে হবে, মাদক ব্যবসায়ীকে সমাজচ্যুত করতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে মাদক নির্মূল অপরিহার্য।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, এম কুতুবউদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মোঃ তসলিম, পংকজ রায়, মোরশেদ আলম, কাজী দেলোয়ার হোসেন, শেখ রিয়াজুদ্দিন রাজু, মোঃ জাহেদ, মোঃ দেলোয়ার, সাব্বির চৌধুরী , তোফাজ্জেল হোসেন জিকো, আবু তাহের রানা, কামরুল হাসান, সৈয়দ হোসেন তুষার, রুপম সরকার, নূর মুনতাসীর সোহান, ফয়সাল কাদেরী, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com