বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

থমকে গেছে হাজারো মানুষের জীবনযাত্রা ঠাকুরগাঁও সদর উপজেলার ৮নং রহিমানপুর ইউনিয়নের মানুষদের | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২, ৩.১৭ পিএম
  • ৩৮৪ বার পঠিত

 

খুকুমণি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ৮নং রহিমানপুর ইউনিয়নের ৬নংওয়ার্ডের হরিহর পুর হাজিপাড়া গ্রামের পাশে সুখ নদীতে অবস্থিত বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল। সম্প্রতি সাঁকোটি ভেঙে গেছে। এতে করে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব মানুষের।

হরিহরপুর হাজিপাড়া গ্রামের বেশির ভাগ মানুষই দিনমজুর। এসব মানুষ প্রতিদিন সকালে কাজের সন্ধানে শহরে ছুটে যান। সারাদিন কাজ শেষে সন্ধায় বাড়ি ফেরেন তারা। একদিন কাজে না খেলে খাবার জুটবে না তাদের। হঠাৎ সাঁকোটি ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন এসব
অসহায় মানুষ। একই সঙ্গে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার শিক্ষার্থী ও অসুস্থ মানুষগুলো। এলাকার ছাত্র-ছাত্রীরা এখন আর স্কুল-কলেজে যেতে পারছে না। ওই এলাকার মানুষের দাবি সাঁকোটির স্থানে একটি স্থায়ী ব্রিজ করা হোক।

 

স্থানীয় বেলাল হোসেন বলেন, আপনারা খবর নিয়ে দেখেন এ গ্রামে যারা বসবাস করেন সবাই দিনমজুর। একদিন বাড়ি থেকে বের না হলে, না খেয়ে থাকতে হবে তাদের। প্রতিবছর চাঁদা তুলে সাঁকোটা ঠিক করি আমরা। এবার পুুরোপুরি ভেঙে গেছে। এতে করে আমাদের ছেলে-মেয়েরা স্কুল-কলেজ যেতে পারছে না।

তিনি বলেন, গরিবের কষ্ট গরিব না হলে কেউ বুঝবে না। শুধু শুনছি ব্রিজ হবে। কবে হবে এটা আল্লাহই ভালো জানেন।

স্কুলছাত্র নাদিম জানায়, আমি এই বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যাই। পার হওয়ার সময় খুব ভয় লাগে। সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল যেতে পারছি না। আমাদের এখানে ব্রিজ হলে খুব ভালো হবে।

বিধবা মনোয়ার বেগম বলেন, মোর স্বামী সন্তান কেউ নাই। ভিক্ষা না করলে না খায় থাকিবা হয়। বৃষ্টির তাহানে বাঁশের সাঁকো খান ভাঙে গেছে। এলা মুই ভিক্ষা করিবা পারু না, শহরত যাবা পারু না। আইজ এলাও না খায়ে আছু মুই। সাঁকো খান ভালো করে দেন।

 

হরিহরপুর হাজিপাড়া মসজিদের ইমাম বলেন, আমাদের এই বাঁশের সাঁকোটি দীর্ঘদিনের। ব্রিজের দাবি অনেকবার করেছি, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেন না। কেন কর্ণপাত করছেন না এটাই বুঝে উঠতে পারছি না। সাঁকোটি দিয়ে প্রতিদিন ২০-২৫ হাজার মানুষ যাতায়াত করে। প্রতিবার বৃষ্টির সময় এটি ভেঙে যায়। এবারও ভেঙে গেল। ভেঙে যাওয়ার কারণে আমরা অচল হয়ে গেছি। নদীর ওই পারে রোড বাজার। যেখানে আমাদের সবকিছু ক্রয়-বিক্রয়ের জন্য যেতে হয়। আমাদের এ ভোগান্তি দূর করে এখানে একটি ব্রিজ স্থাপন করে দেওয়া হোক।

এ বিষয়ে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন ব্রিজের জন্য কয়েক দফায় আবেদন করা হয়েছে। অনেক বড় টেন্ডারের বিষয়। এটি পরিকল্পনার আওতায় রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কবে এ সমস্যার সমাধান হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com