মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

সোনালী ব্যাংকের তিন পদের নিয়োগ আপাতত স্থগিত

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১২.৩১ পিএম
  • ৭৪৯ বার পঠিত
ফাইল ছবি

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার (ক্যাশ) পদে নিয়োগ আপাতত স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ব্যাংকের পক্ষে নিয়োগের স্থগিতাদেশ তুলে দেয়ার আবেদন সোমবার খারিজ করে আদেশ দেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন শামীম খালেদ। নিয়োগ প্রার্থীদের পক্ষে ছিলেন কামরুল হক সিদ্দিকী, আব্দুল মতিন খসরু, বিএম ইলিয়াস কচি। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

পরে জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের জানান, সোনালী ব্যাংকের নিয়োগ নিয়ে ৫৪৩ জন হাইকোর্টের রিট আবেদনের পর গত বছরের ৮ আগস্ট হাইকোর্ট রুল জারি করে নিয়োগের ওপর স্থগিতাদেশ দেন। পরবর্তীতে আপিল বিভাগ ৩২ জনের নিয়োগের বিষয়ে আদেশ দিয়ে রুল নিষ্পত্তি করতে বলেন।

চলতি বছরের ২৭ জুলাই হাইকোর্ট রুল খারিজ করে রায় দেন। হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে ১৩৮ প্রার্থী আবেদন করেন। ৬ সেপ্টেম্বর চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন। ওই স্থগিতাদেশ তুলে দেয়ার জন্য সোনালী ব্যাংক আপিল বিভাগে আবেদন করেন।

জ্যোর্তিময় বড়ুয়া বলেন, সোমবার সোনালী ব্যাংকের সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। সোনালী ব্যাংকের সিনিয়ির অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে নিয়োগ আপাতত স্থগিত থাকবে।

২০১৪ সালের ২৭ জানুয়ারি সোনালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে ৭২৫, অফিসার পদে ৫৪৭ এবং সিনিয়র অফিসার পদে ৪৩৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্নের পরও অনেক প্রার্থীকে নিয়োগ দিয়ে বাকিদের অপেক্ষমান রাখা হয়। এর মধ্যে গত বছর ফের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সোনালী ব্যাংক। ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে অপেক্ষমান থাকা প্রার্থীরা হাইকোর্টে রিট করে বলে জানান জ্যোর্তিময় বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com