বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

সল্টগোলা ক্রসিং এবং মাইলের মাথা এলাকায় অবৈধভাবে মজুদকৃত ৬ হাজার লিটার ভোজ্য তৈল জব্দ এবং ০৫ লক্ষ টাকা জরিমানা।

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২, ১.২৬ পিএম
  • ৪০১ বার পঠিত

নিউজ ডেস্ক :

র‌্যাব-৭, চট্টগ্রাম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এবং মাইলের মাথা এলাকায় অবৈধভাবে মজুদকৃত ৬ হাজার লিটার ভোজ্য তৈল জব্দ এবং ০৫ লক্ষ টাকা জরিমানা।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। সাম্প্রতিক সময়ে দেশের কিছু অসাধু ব্যবসায়ী চক্র ভোজ্য তৈল অবৈধভাবে মজুদ করে রেখে তৈল সংকট এবং দাম বৃদ্ধির গুজবসহ অসদুপায় অবলম্ভন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে এবং তৈলের দাম অনেক গুনে বাড়িয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর কয়েকেদিন ধরে অভিযোগ আসছিল যে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজার গুলোতে কতিপয় অসাধু মজুতদার ব্যবসায়ী দেশে চলামন তৈল নিয়ে অস্থিতিশীল পরিবেশ ও বিভিন্ন মহলের গুজবের সুযোগ নিয়ে পূর্বে ক্রয়কৃত তৈল অবৈধভাবে মজুদ করে রেখে সাধারন মানুষের কাছে বিশ্ব বাজারে তৈলের দাম বৃদ্ধি ও তৈল আমদানি বন্ধসহ বিভিন্ন মিথ্যা কথা ও গুজব ছড়িয়ে বেশী দামে তৈল বিক্রয় করছে।

৩। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকার “মেসার্স আসআদ বানিজ্যালয়” এবং শহরের মাইলের মাথা এলাকার “মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স” নামক দুইটি দোকানে কতিপয় অসাধু ব্যবসায়ী জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে পূর্বে ক্রয়কৃত তৈল অবৈধভাবে মজুদ করে রেখে বেশী দামে বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৫ মে ২০২২ খ্রি. তারিখ সকাল ০৯৫০ ঘটিকা হতে দুপুর ১৪০০ ঘটিকা পর্যন্ত উল্লেখিত স্থানে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক একটি বিশেষ যৌথ অভিযান পরিচালান করে ব্যবসায়ী প্রতিষ্ঠান “মেসার্স আসআদ বানিজ্যালয়” এর একটি গুদামে অভৈধভাবে মজুদকৃত ৬,১২০ লিটার ভোজ্য তৈল উদ্ধারসহ প্রতিষ্ঠান’কে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান “মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স” এ মালিককে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ তার দোকানের তৈল ক্রয়-বিক্রয় সম্পর্কে জানতে চাইলে উক্ত প্রতিষ্ঠানের মালিক ৬,১২০ লিটার ভোজ্য তৈলের ক্রয় ভাউচার দেখালেও পরবর্তীদে তৈলের বিক্রয় এবং মজুদ সক্রান্ত ব্যাপারে কোনা প্রকার সদুত্তর দিতে না পারায় তাকেও ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ০৫ লক্ষ টাকা জরিমানা জরা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com