বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

চরফ্যাসনে পেটে বাচ্চাসহ গরু জবাই

  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১.২১ পিএম
  • ৪৩৯ বার পঠিত

এম সফিকুল ইসলাম : শশী ভুষণ
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পেটে বাচ্চাসহ গরু জবাই করেছেন মহিউদ্দিন নামে এক কসাই।

 

শুক্রবার (২১ জানুয়ারী) ভোরবেলা উপজেলার দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা বাজারের মাংশব্যবসায়ী মহিউদ্দিন কসাই প্রতিদিনের মতো শুক্রবার ভোর ৬ টার দিকে দক্ষিণ আইচা বাজারের সৌদি হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে একটি গরু জবাই করেন। গরু জবাইয়ের পর একটি বাচ্চা পাওয়া গেলে তা বালুর মাঠে ফেলে রাখেন মহিউদ্দিন কসাই। দৃশ্যটি স্থানীয় লোকজনের চোখে পড়ে।

এসময় বালুর মাঠে থাকা উপস্থিত সাধারণ মানুষের এমন হৈ চৈ-এর কারণে কসাই মহিউদ্দিন সেখান থেকে সটকে পড়েন। দক্ষিণ আইচার স্থানীয় জনগন এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করছে। তারা আরও বলেন দক্ষিণ আইচায় প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা ছাড়া যত্রতত্র অবাধে গরু জবাইয়ের ফলে এসব ঘটনা অহরহ ঘটছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল কে একাধিক বার ফোন দিলে রিসিভ না করায় সাক্ষাতকার নেওয়া সম্ভব হয় নাই।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন আমাদের থানার ফোর্স ওখানে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com