সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকা হতে ধর্ষণ মামলার সাক্ষী দেওয়ায় ধর্ষণের শিকার হওয়া ভিকটিমের দায়েরকৃত ধর্ষণ মামলার ০২ আসামী আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১২.৩৩ পিএম
  • ৫২০ বার পঠিত

ডেস্ক নিউজ :

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।চট্টগ্রামে ধর্ষণর মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হয় এক নারী। ঘটনাটি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উক্ত ঘটনায় ভিকটিম চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় ০৬ জনকে মূল আসামি করে অজ্ঞাতনামা ০৪ জনসহ মোট ১০ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং- ২৭, তাং-৩০ নভেম্বর ২০২০ ইং, ধারা- ৯(৩)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ধারা- ৩৭৯/৩৮০/৩৪ পেনাল কোড- ১৮৬০। র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত ঘটনার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তের এক পর্যায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত ধর্ষণ মামলার আসামীরা চট্রগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৬ নভেম¦র ২০২১ ইং তারিখ ২০৩০ ঘটিকায় র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা উক্ত ধর্ষণ মামলার ০২ জন আসামী ১। মোঃ কিরন (৩৭), পিতা-মৃত জালাল আহমেদ সওদাগর, সাং-জামতলা, ডেবারপাড়, থানা-বায়োজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর এবং ২। মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা-মোঃ নুর নবী, সাং-ডেবারপাড়, থানা-বায়োজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম মহানগর‘দের আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের নিকট প্রাথমিকভাবে উক্ত ধর্ষণের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।উল্লেখ্য যে, গত ০৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ ১৩০০ ঘটিকায় উপরোল্লিখিত ধর্ষণ মামলার প্রধান আসামী ১। আলমগীর (৩০) এবং অপর আসামী ২। মাহবুব আলম’কে র‌্যাব কর্তৃক গ্রেফতার করা হয়। আসামী মোঃ সোহাগ মিয়া এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানায় ০৩ টি মামলা রয়েছে।আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীরর আকবরশাহ্ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com