বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

কুড়িগ্রামের চিলমারীতে গরু-ছাগল ও ঘর দেয়ার নাম করে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১.৫০ পিএম
  • ৪৫১ বার পঠিত

হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে গরু-ছাগল ও ঘর দেয়ার নাম করে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের দায়ে, প্রতারক চক্রের দুই সদস্য কে গ্রেফতার করেছেন, চিলমারী মডেল থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার রমনা ও কুষ্টারী এলাকা থেকে তাদের কে আটক করা হয়েছে। তারা  হলেন  রমনা মিস্ত্রিপাড়া এলাকার মোঃ কায়ছার আলীর ছেলে সেকেন্দার হোসেন শিপুল (২৬) ও বেলাল পানাতির ছেলে ফজলু পানাতি (৫৫)।
জানা গেছে,উপজেলার রমনা মিস্ত্রিপাড়া এলাকার মোঃ কায়ছার আলীর ছেলে সেকেন্দার হোসেন শিপুলের নেতৃত্বে একটি প্রতারক চক্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ত্রাণ,গরু-ছাগল,ঘর ও চাকুরী দেয়ার নাম করে সাধারন মানুষের নিকট হতে, প্রতিটি গরুর জন্য ৫ হাজার টাকা, ছাগলের জন্য ১ হাজার টাকা ও ঘরের জন্য ১০ হাজার টাকা করে ৩/৪শ জনের নিকট হতে প্রায় ৪০ লাখ টাকা প্রতারনা করে হাতিয়ে নিয়েছে। তারা প্রাথমিক ভাবে মানুষের মাঝে বিশ্বাস স্থাপনের জন্য কয়েক জন কে গরু,ছাগল,রড়-সিমেন্টের তৈরী খুটি ও টিন দেয়। এক সময় প্রতারনায় শিকার ভূক্তভোগীদের চাপে শিপুল গা ঢাকা দেয়। বর্তমানে শিপুল বাড়ীতে আসলে পাওনা দাররা তার বাড়িতে ভীর করতে থাকে।
বৃহস্পতিবার সন্ধায় বাড়ী থেকে পালিয়ে থানাহাট কুষ্টারী এলাকায় বোনের বাড়ীতে আসলে। সেখানে শতাধিক পাওনাদার বাড়ী ঘেরাও করে। এ সময় চিলমারী মডেল থানায় খবর দিলে, থানার পুলিশ শিপুলকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে শিপুলের দেয়া তথ্য অনুযায়ী ফজলু পানাতি নামে। প্রতারক চক্রের আরও এক প্রতারক কে আটক করে পুলিশ। এদিকে পুলিশ ফজলু পানাতিকে আটক করায় ফজলু পানাতির স্ত্রী আরফিনা ও শ্যালক মুকুল মিয়া মিলে শিপুলের বাবা কায়ছার আলীকে বাড়ীতে তুলে নিয়ে ভয়-ভিতি দেখাতে থাকে। স্থানীয়রা বিষয়টি ৯৯৯ এ জানালে পুলিশ তাকে উদ্ধার করে আরফিনা ও মুকুল মিয়াকে থানায় নিয়ে আসে। পরে ভূক্তভোগী মোঃ ওমেদ আলী বাদী হয়ে প্রতারনার মামলা করলে শুক্রবার বিকেলে সেকেন্দার হোসেন শিপুল ও ফজলুল হক পানাতিকে প্রতারনার মামলায় এবং আরফিনা ও মুকুল মিয়াকে ১৫১ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানান,গরু,ছাগল ও ঘর দেয়ার নামে প্রতারনা করে ৩/৪শ জনের নিকট হতে প্রায় ৪০লাখ টাকা উত্তোলন করায় প্রতারনার মামলায় ২ জনকে এবং ১৫১ ধারায় ২ জনকে জেল হাজতে পাঠানো করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com