সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

চরফ্যাসনে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, এসপির বরাবর অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬, ৩.১৭ পিএম
  • ৫৪ বার পঠিত

ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ৬ মে বুধবার ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
সাংবাদিক রুবেল আশরাফুল হলেন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ভোলার স্টাফ রিপোর্টার। তিনি এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা এম এ জলিল ও শরিফের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সাংবাদিক জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত ৩ মে রোববার বিকেল চারটার দিকে সাংবাদিক রুবেল আশরাফুল দক্ষিণ আইচা যাচ্ছিলেন। পথিমধ্যে শশীভূষণ ব্রিজ সংলগ্ন রাস্তার উপর পৌঁছলে মৃত কাদির মাঝির ছেলে জলিল ও শরিফসহ অজ্ঞাত ৩-৪ জন তার গতিরোধ করে। এ সময় তারা রুবেল আশরাফুলকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং সংবাদ প্রকাশ কেন করা হয়েছে- এ বিষয়ে জবাবদিহি করার জন্য বলেন। এবং তাদের সঙ্গে বসে বিষয়টি সুরাহা করার জন্য হুমকি দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল আশরাফুল একজন সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৩ জুন জলিল ও শরিফের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী এওয়াজপুরের আতিকুল আতিকুর রহমান শিবলু ও আশরাফুল আলম নোবেলের উপর চাঁদার দাবিতে হামলা করেন। এ ঘটনায় জলিল শরীফসহ কয়েকজনের বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ উঠে।
অভিযোগ রয়েছে, এরপর থেকেই ওই চক্রটি সামাজিক মাধ্যমে ওই সাংবাদিককে নিয়ে অপপ্রচার চালায় এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com