শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

মব জাস্টিস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবেই – উপ পুলিশ কমিশনার

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১০.৫৪ পিএম
  • ১৩৭ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
সিএমপি ইপিজেড থানায় সিটিজেন ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকায় স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাসরত নাগরিকদের বিভিন্ন সমস্যাবলী ও আগামী দিনে আইন শৃঙ্খলা নিয়ে করনীয় বিষয়ে মতবিনিময় সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ সোহেল পারভেজ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারউজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ওসি তদন্ত (পুলিশ পরিদর্শক)মোঃ নজরুল ইসলাম ,অপারেশনস অফিসার মোঃ মিজানুর রহমান,সিটিজেন ফোরামের সভাপতি রোকন উদ্দীন মাহমুদ খলিল, সাধারন সম্পাদক মোঃ মজিবুল হক বকুল। এতে আরো বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র আমির আবু মোকারম, ইসলামি আন্দোলনের আমির মোঃ জাহেদুল ইসলামি, সমাজসেবক ,সংগঠক মোঃ মোজাদ বারেক, মোঃ ইমরান খান, মোঃ শফিউল আজম শফি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড এলাকার‌ সচেতন নাগরিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপ পুলিশ কমিশনার (বন্দর জোন) বলেন, এলাকায় মব জাস্টিস, অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি ও সমাজের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নাগরিক সমাজ কে পুলিশি সেবা এবং সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী কে সহযোগিতা করতে বিশেষ অনুরোধ জানান।
এছাড়া এলাকায় চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং হঠাৎ করে অপরিচিত লোকের অবস্থান দেখা মাত্রই নিকটস্থ থানা পুলিশ, সিটিজেন ফোরামের নেতৃবৃন্দকে খবর দিয়ে আইন শৃঙ্খলা, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের কাছে অনুরোধ সহ পুলিশি টহল জোরদার এবং নিরীহ মানুষের সামাজিক নিরাপত্তায় পুলিশিং সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে রমজানের তাৎপর্য বজায় রেখে দোয়া মাহফিল ও ইফতার পরিবেশন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com