শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

১৭ বছর ভোট না থাকায় একটি প্রজন্ম গণতন্ত্রের সৌন্দর্য বুঝতে পারছে না

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ২.৪২ পিএম
  • ১৪৬ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় একটি প্রজন্ম গণতন্ত্রের সৌন্দর্য উপলব্ধি করতে পারছে না। তাই এখনই সময় সর্বক্ষেত্রে ইসলামী গণতন্ত্রের চর্চা ও তার সৌন্দর্য তুলে ধরার।এশিয়ান হাউজিং সোসাইটি বয়েস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পুরস্কার বিতরণী ও এশিয়ান হাউজিং সোসাইটি কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এমন কোনো কাজ করা যাবে না, যা মানুষের কষ্টের কারণ হয় বা অন্যের অধিকার হরণ করে। সমাজে নতুন করে চাঁদাবাজি, লুটপাট ও অরাজকতা বন্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির মাওলানা মাহবুবুল হাসান রুমী, মাওলানা মফিজুল হক, ডা. খালেদ বিন কবির, পারভেজ, আবু তাহের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com