বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।*

ডেঙ্গু প্রতিরোধে সেবা সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: মেয়র ডা. শাহাদাত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১.০৭ পিএম
  • ১৩৪ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সরকারি ও বেসরকারি সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে।মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (Médecins Sans Frontières (MSF))-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে এমএসএফ-এর প্রধান পরিচালক অ্যান্টোনিনো কারাডোনা, এমএসএফ-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস্টিনা মাচ, বাংলাদেশে এমএসএফ-এর উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর রহমান মাসুম, ওয়াটসন ও স্যানিটেশন উপদেষ্টা ফ্রান্সোয়া কুইক, রেফারেল টিম সুপারভাইজর এস. এম. সিফাত।
বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন চসিকের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন। তিনি বলেন, নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশকনিধন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পান। ডেঙ্গু হটস্পট শনাক্তকরণে জরিপ ও মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। মেমন হাসপাতালে চালু করা হয়েছেল ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ সেল। চসিক ইতোমধ্যে নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনা করছে, যেখানে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড ছিটানো হচ্ছে।
এমএসএফ প্রতিনিধিরা চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তাদের আগ্রহ প্রকাশ করেন এবং বিশেষজ্ঞ প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে চসিককে সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com