শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

রাঙ্গুনিয়ায় পাহাড়কাটার স্থান পরিদর্শনে পরিবেশ সংগঠন এ্যাড ভিশন চট্টগ্রামের নেতৃবৃন্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১২.১৭ পিএম
  • ১৬২ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম:
জাতীয় পরিবেশ, জলবায়ু বিষয়ক ও সামাজিক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের নেতৃবৃন্দ গত ২৭ জানুয়ারি ২০২৫ দুপুরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন ১৩নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ছাদেকনগর গ্রামের ব্রীক ফিল্ড সংলগ্ন পাহাড়ী এলাকায় পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ্যাড ভিশন চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরিবেশ ও জলবায়ূ সংগঠক মো. মাসুদ রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং পাহাড়কেটে ইসলামপুরের এসবিএম-১ ও এমবিএম-২ ব্রীক ফিল্ড প্রকৃতির অভয়াশ্রম পাহাড় ও সেগুন বাগান কেটে ইট ভাটার কাছ করছে। একদিকে পাহাড়ের মাটি কেটে ইট তৈরি করছে, অন্যদিকে পাহাড়ের শতশত সেগুন গাছসহ নানা প্রকৃতির বৃক্ষ কেটে ইট পোড়ানোর কাজে ব্যবহার করছে। পরিবেশ সংগঠক মাসুদ রানা আরো বলেন, আমাদের সকলকে প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব হলেও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পরিবেশ বিধ্বংসী ও অর্থ লিপ্সু কর্মকর্তাদের যোগসাজসে পরিবেশ ধ্বংসকারীরা অবাধে পাহাড় ও পাহাড়ের গাছ কাটার সুযোগ পাচ্ছে। অনতি বিলম্বে এই পাহাড় কাটা ও বৃক্ষ নিধন বন্ধ না করলে চট্টগ্রামসহ নানা পাহাড়ি অঞ্চলে প্রকৃতির চরম বিপর্যয় গড়তে পারে। তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আন্তরিকতার সাথে দ্রুতর বিষয়টি খতিয়ে দেখলে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে চট্টগ্রামের প্রাণ প্রকৃতি রক্ষা হতে পারে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সাংবাদিক নেয়াকত হোসেন লিমন, আলী মর্তুজা রাজু, মোহাম্মদ সালা উদ্দিন কাদের, প্রবীণ সাংবাদিক সাহাব উদ্দিন খালেদ ফারুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com