শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর অভিযান ফুলকলি সহ অন্যান্য প্রতিষ্ঠান এ অনিয়মে জরিমানা :

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১১.৩৩ এএম
  • ১৭৭ বার পঠিত

মানব সময় ডেস্ক :
আজ, ১২ নভেম্বর , ২০২৪ খ্রি., রোজ মঙ্গলবার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে:
চান্দগাও থানাধীন কামাল বাজার এলাকায় কবির টাওয়ারে অবস্থিত ‘ফুলকলি’ নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য, বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছে। এবং অনঅনুমোদিত বিভিন্ন পানীয় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছে। নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন পণ্যে মূল্য লিখে বিক্রয় করছেন। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১২,০০০/- টাকা জরিমানা করা হয়। এবং মেয়াদ উত্তীর্ণ পণ্যসামগ্রী ধ্বংস করা হয়। কাপ্তাই রাস্তার মোড় এলাকার ফেনী বাণিজ্যালয় (আলুর আড়ত) এ মূল্য তালিকা না থাকায় ৩,০০০/-টাকা জরিমানা করা হয়।একই বাজারে কমেসার্স বিসমিল্লাহ স্টোর (আলুর আড়ত) এ মূল্য তালিকা না থাকায় ৫,০০০/-টাকা জরিমানা করা হয়।আজকের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ২০,০০০/-টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। অভিযান পরিচালনায়: জনাব নাসরিন আক্তার (সহকারী পরিচালক), জনাব রানা দেবনাথ (সহকারী পরিচালক), জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক) এবং মোঃ আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান)।জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com