বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

ভেজাল মরিচ,মসলা এবং হলুদ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে অভিযান :

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০০ পিএম
  • ১৯২ বার পঠিত

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়এবং ছাত্র জনতার সমন্বয়ে এ অভিযান | মানব সময় ডেস্ক |
অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক বাকলিয়া থানা এবং ছাত্র জনতার সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর মিয়াখাঁন নগর, বাকলিয়া এলাকায় একটি ভেজাল মরিচ,মসলা এবং হলুদ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

তদারকি কালে দেখা যায়, জয় মসলা ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানটি অতি নিন্মমানের শুকনো মরিচ ক্রাসিং করে অনুনোমোদিত টেক্সটাইল রং মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করছেন।

উক্ত অপরাধে জয় মসলা ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

পরবর্তীতে টেক্সটাইল রং মিশ্রিত ভেজাল মরিচের গুঁড়ো জনসমক্ষে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক জনাব রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। এছাড়াও, সচেতন ছাত্রবৃন্দ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com