শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

সীতাকুণ্ড বিএনপি নেতা হত্যা মামলার আসামী ইউপি সদস্য মুরাদ গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪.২২ পিএম
  • ২২৬ বার পঠিত

এম,ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামশেদ হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মো. মুরাদকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।
মঙ্গলবার ১৯ মার্চ দুপুরে উপজেলার পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মুরাদ উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ঐ এলাকার গিয়াস উদ্দিনের পুত্র।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম । তিনি বলেন, গ্রেপ্তার ইউপি সদস্য একটি হত্যার মামলার পরোয়ানাভুক্ত আসামি। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদর এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২০২০ সালে ১২ ডিসেম্বর উপজেলার সৈয়দপুর উপকুলীয় এলাকা থেকে নিখোঁজ হন যুবদল নেতা জামশেদ। নিখোঁজের তিনদিন পর ১৪ ডিসেম্বর তার মরদেহ সৈয়দপুর বশরতনগর সাগর উপকুল থেকে উদ্ধার করে পুলিশ। ঐ ঘটনায় মুরাদকে প্রধান আসামি করে যুবদল নেতা জামশেদ উদ্দিনের স্ত্রী রুবি আকতার বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com