শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

ইপিজেড থানায় নতুন ব্যারাক ও বৈঠকখানা’নোঙর’এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার

  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৩.৫২ এএম
  • ২২০ বার পঠিত

ইপিজেড থানায় নতুন ব্যারাক ও বৈঠকখানা’নোঙর’এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক,মানব সময় :
সিএমপি’র ইপিজেড থানা প্রাঙ্গণে স্থাপিত গোলঘর ‘নোঙর’ ও ৩য় তলার সম্প্রসারিত ব্যারাক ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।
২৬ নভেম্বর বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
পুলিশ কমিশনার এসময় বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ব্যারাকটির নির্মাণ কাজে সার্বিক সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনা(বন্দর)শাকিলা সোলতানা। এসময় থানায় স্থাপিত সার্ভিস ডেলিভারি সেন্টার, নারী ও শিশু হেল্প ডেস্ক, মহিলা হাজতখানা, মুক্তিযোদ্ধা কর্নার, দেয়ালিকা স্থাপন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে থানা এলাকায় স্থাপিত সিসি ক্যামেরা সহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন, ওসি মোঃ জামাল উদ্দিন সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com