রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রাম রেডিসন ব্লুতে ৩৫টি দেশি-বিদেশি হাসপাতাল নিয়ে হেলথ এক্সপো ৫-৬ অক্টোবর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৩.৩৭ এএম
  • ২৪৭ বার পঠিত

ডেস্ক নিউজ:
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে ৫ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো’।
এতে অ্যাপোলো, মেডিকাসহ ৩৫টি দেশি-বিদেশি হাসপাতাল, স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ও মাটি-টা দ্বিতীয়বারের মতো এ উদ্যোগ নিয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাটি-টার চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব বলেন, চট্টগ্রামে নিঃসন্তান দম্পতিদের নিবিড় পরামর্শের খুব বেশি আয়োজন নেই।
তাই এক্সপোতে এ বিষয়ে গুরুত্ব দিচ্ছি আমরা। এ বিষয়ে চারজন বিশেষজ্ঞ আসবেন। তিনি বলেন, সবার জন্য উন্মুক্ত দুদিন ব্যাপী এক্সপোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এক ছাদের নিচে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিখ্যাত স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিশেষায়িত সেবা দেওয়া হবে।
এক্সপোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরামর্শ, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের বিষয়ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক কথোপকথন, পরামর্শ, বিশ্বমাত্রিক চিকিৎসা ব্যবস্থার ধরন নিয়ে যৌথ আলোচনা, নিঃসন্তান দম্পতিদের নিবিড় পরামর্শ, বাংলাদেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণের পরামর্শ ও সুপারিশ প্রদান করা হবে। পাশাপাশি বাংলাদেশি জনগণের বিদেশে চিকিৎসাসেবা গ্রহণকালীন বিভিন্ন জটিলতা নিরসনে যৌথ উদ্যোগের সুপারিশ করা হবে।
বেঙ্গল চেম্বারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অঙ্গনা গুহ রায় চৌধুরী মেলার উদ্দেশ্য সম্পর্কে বলেন, দুই দেশের মানুষকে সুস্বাস্থ্যের সঠিক তথ্য দিতে দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, থাইল্যান্ড, বাংলাদেশের বিশেষজ্ঞরা আসবেন। আমাদের লক্ষ্য, যাতে সাধারণ মানুষ উপকৃত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com