শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রামে অপহৃত শিক্ষার্থী ঢাকা থেকে উদ্ধার: অপহরণকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৪০ এএম
  • ২৪৩ বার পঠিত

 

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রামে অপহৃত এক শিক্ষার্থীকে ১৪ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।
একই সাথে গ্রেফতার করা হয়েছে তিন অপহরণকারী। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে ভিকটিম উদ্ধার ও একাধিক আসামীকে গ্রেফতার করে তাদেরকে সন্ধ্যায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় এনে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামিরা হলো, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাডার
মাস্টার গোলাম সোবহানের বাড়ির রফিক উদ্দীনের ছেলে রাকিবুল ইসলাম( ১৯), রফিক উদ্দীনের স্ত্রী নাসিমা আক্তার (৩৭) ও লোহাগাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রিদোয়ান (২২)। মামলার বিবরণে প্রকাশ, গত ৫ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার নন্দনকানন গোলাপ সিং লেন থেকে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারী মহিলা কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরী করেন শিক্ষার্থীর চাচা জান এ আলম । পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা অপহরণ করে নিয়ে গেছে মর্মে জানতে পেরে শিক্ষার্থীর বাবা সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপ কানিয়া নয়াপাড়া এলাকার হাশেমের পুত্র আব্বাস উদ্দিন ১১ সেপ্টেম্বর একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১৯ তারিখ -১১/৯/ ২০২৩ ইং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তোফাজ্জল হোছাইন বলেন, আমি মামলাটির তদন্তভার পেয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করি। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তেজগাঁও থানার কারওয়ান বাজার গ্র্যান্ড হোটেল থেকে সোমবার সকালে ভিকটিমকে উদ্ধার ও এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেফতার করে সন্ধ্যায় চট্টগ্রামে নিয়ে আসি। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com