শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় ছড়াকার মিজানুর রহমান শামীম বলেন নতুন প্রজন্মের মেধা বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y

কাজী আবুল মনসুর কে সভাপতি ও আলীউর রহমান কে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন :

  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৪.৪৭ এএম
  • ২০৩ বার পঠিত

 

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) বার্ষিক সম্মেলনে সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান পূনঃরায় নির্বাচিত হয়েছেন।

গত ২৬ আগষ্ট (শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কাজী আবুল মনসুরের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের সংগঠিত করতে ভাল সংগঠন সব সময় কার্যকর ভূমিকা রাখে। চট্টগ্রামের রিপোর্টারদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সেই ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো বলেন, প্রযুক্তির বিকাশে সাংবাদিকতার চ্যালেঞ্জ বেড়ে গেছে। উন্নত প্রশিক্ষণ আর্থিক সুবিধার বিকাশ ইত্যাদি বর্ধিত কলেবরে কার্যকর না হলে সাংবাদিকদের দক্ষতার বিকাশে প্রতিবন্ধক্ষতা বেড়ে যাবে। সভাপতি কাজী আবুল মনসুর বলেন, তরুণ এবং প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের একটি মজবুত প্ল্যাটফর্ম করতে কাজ করছে সিআরএফ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এই সংগঠন ভিত্তি সুদৃঢ় হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

সম্মেলনে প্রতিদিনের সংবাদের উপ সম্পাদক কাজী আবুল মনসুরকে সভাপতি ও আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি আলীউর রহমানকে সাধারণ সম্পাদক করে ষোল সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি পদে একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌস, সহ-সভাপতি পদে সিপ্লাস সম্পাদক আলমগীর অপু, যুগ্ম সম্পাদক গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন সাগর, অর্থ সম্পাদক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার ব্যুরো প্রধান আইয়ুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক পূর্বদেশ এর সিনিয়র রিপোর্টার সাইফুল্লাহ চৌধুরী, আন্র্Íজাতিক সম্পাদক প্রতিদিনের সংবাদ প্রতিকার সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক পদে বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম পারভেজ, নির্বাহী সদস্য হিসাবে- যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী, দৈনিক লাখো কণ্ঠের সিনিয়র রিপোর্টার শাহ আজম, ঢাকা প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী, আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ ও মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমেদ শাহীন নির্বাচিত হয়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সিআরএফ সাবেক সিনিয়র সহ সভাপতি নিরুপম দাশগুপ্ত, দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা সম্পাদক আল রহমান, এশিয়ান টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, নিউ নেশন চট্টগ্রাম ব্যুরো প্রধান নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com