বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেন ও লরির সংঘর্ষের ঘটনায় মামলা: অজ্ঞাত লরি চালক পলাতক

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩, ৬.১৬ এএম
  • ২৬৩ বার পঠিত

ডেস্ক নিউজ:১০জুন ||
বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী ওয়াগন ট্রেন ও লরির সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে নিহত লাবলুর পরিবার।
এছাড়া দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক ইমরান কে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবিদুর রহমান বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ে পুলিশের এস আই আবু জাফর বলেন, ঘটনায় অজ্ঞাত লরি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। সে এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত(০৮জুন) সাড়ে ১০টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী ওয়াগনের সঙ্গে রাসায়নিকবাহী লরির সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে এক যুবক নিহত হয়েছেন।
একই দূর্ঘটনায় আরো একজন নিহত হয়েছেন বলে থানা ও চমেক হাসপাতালের মর্গে সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com