বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

নিরাপদ খাদ্য ব্যবস্থা সুস্থ-মেধাবী ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান: সিএমপি কমিশনার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১১.০৯ এএম
  • ২৫৮ বার পঠিত

হোসেন বাবলা:০৮জুন
চট্টগ্রাম মহানগরের স্টেশন রোডস্থ হোটেল সৈকতে গতকাল (০৭জুন) বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা” শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়- বিপিএম , পিপিএম (বার)।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর মান্যবর সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে আয়োজিত উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আনোয়ার পাশা, চট্রগ্রাম বিভাগীয় অতিঃ কমিশনার (উন্নয়ন), বিভাগীয় কমিশনারের কার্যালয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূলভিত্তি হলো স্মার্ট সিটিজেন। কারণ সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাটা একটি ‘Shared Responsibility’, যেখানে Law Enforcement- এর চেয়েও বেশি জরুরি যার যার নিজস্ব অবস্থান থেকে সচেতনতা তৈরি এবং নিজে আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা।

আর স্মার্ট সিটিজেন তৈরিতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। কারণ ‘We are what we eat’, তাই নিরাপদ খাদ্য ব্যবস্থা সুস্থ, মেধাবী ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উল্লখযোগ্য স্তম্ভগুলোর মধ্যে একটি। এসময় পুলিশ কমিশনার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক, বিপণনকারী, সকল স্তরের ব্যবসায়ী, সরকারি দপ্তর ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com