রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশ সাংবাদিক ক্লাব এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভা অনুষ্ঠিত :

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১২.১৪ পিএম
  • ২৯৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম ||

২৫ মে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট মোড়স্থ রোজ ফ্লেভার রেস্টুরেন্টে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও চট্টগ্রাম মহানগরী কমিটি গঠন অনুষ্ঠান বুধবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব জনাব এম নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সম্মানিত সহ-সভাপতি ও দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক এম মোসলে উদ্দিন বাহার, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সম্মানিত সহ-সভাপতি জনাব বাবুল হোসেন বাবলা, দৈনিক অপরাধ অনুসন্ধানের পরিচালক সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল খায়ের,মোঃ তপু মাঝি , মোহাম্মদ রাসেল মিয়া, মোঃ স্বপন, মোহাম্মদ নূরনবী, মোহাম্মদ তরিকুল এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

প্রধান আলোচকের বক্তব্যে জনাব নজরুল ইসলাম খান বলেন একজন সাংবাদিককে তার মূল ধারাই থেকে সব সময় সঠিক তথ্যর ভিত্তিতে নিউজ প্রকাশ করতে তার নিজের ভূমিকা পালন করতে হবে, কখনোই নিজের নীতি নৈতিকতা সাংবাদিকতা করতে গিয়ে অন্যের কাছে বিক্রি করা যাবে না, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মাধ্যমে সকল সাংবাদিককে একত্রিত হয়ে মাঠে কাজ করতে হবে, সকল সাংবাদিকগণ এক হয়ে সমাজের সকল তথ্যচিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে।

সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক খলিলুর রহমান সকল সাংবাদিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরো বলেন আমরা সততা ও নিষ্ঠার মাধ্যমে যদি সবাই পুরনো দিনের কথা ভুলে হাতে হাত কাধে কাধ মিলিয়ে কাজ করি ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো,
পরিশেষে বাংলাদেশ সাংবাদিক ক্লাব চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক বাবুল হোসেন বাবলাকে ঘোষণা করেন এবং পরবর্তীতে লিখিত আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com