বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

চট্টগ্রাম ইপিজেডস্থ বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদ আনন্দমেলা ও লাকী কুপন ড্র অনুষ্ঠান সম্পন্ন | manob somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩, ২.০৯ পিএম
  • ৩৩৯ বার পঠিত

বাবুল হোসেন বাবলা : (নিজস্ব প্রতিবেদক) 

০৫মে,চট্রগ্রাম নগরীর সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদ আনন্দমেলা ও লাকী কুপন ড্র অনুষ্ঠান ০৫ মে শুক্রবার, বিকেলে বে- শপিং সেন্টার মার্কেট চত্বরে সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোরশেদুল আলম চৌধুরী (তাজু)এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোঃ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর হাজী মোঃ ছালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম (৩৯,৪০,৪১নং) ওয়ার্ড।এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাহের আহমদ, যুগ্ন সম্পাদক হাফেজ নজরুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ মুহা, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান, প্রচার সম্পাদক মোঃ সেলিম, নির্বাহী সদস্য মোঃ মেহেদী, স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হোসেন বাবলা,বে-শপিং সেন্টার দোকান কর্মচারী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
হাজার হাজার দর্শক ও ক্রেতাদের উপস্থিতিতেই এবারের ঈদ আনন্দমেলা,বিক্রয় উৎসবের ১০১টি লাকী কুপন ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রথম পুরস্কার মোটরসাইকেল বিজয়ী নম্বরটি হচ্ছে ৪২৪৯০৫,২য় পুরস্কার ১টি ফ্রিজ নং ২৩৫৪২৩,৩য় পুরস্কার এল ইবি টিভি নং৫৯৯৫৩৭,৪র্থ পুরস্কার মাইক্রোওভেন নং ৫৩২৪০ এবং ৫ম পুরস্কার একটি বাইসাইকেল বিজয়ী নম্বরটি হচ্ছে ১২০১৮৪ সহ সর্বমোট ১০১টি পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৬মে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি হাজী মোঃ মোরশেদুল আলম চৌধুরী তাজু। সমিতির সাধারণ সম্পাদক ও বিক্রয় উৎসব‌ কমিটির সদস্য সচিব কাজী আজিজুল হক জানান,সব ড্র কৃত নম্বর মার্কেটের নোটিশ বোর্ড ও ফেইসবুক, অনলাইন এবং নিউজ মাধ্যমে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com