বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

চট্টগ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তরা – নিষ্কৃয় জাসাস সক্রিয় করতে আব্দুল মান্নান রানা’র বিকল্প নেই | manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১.১৩ পিএম
  • ২৮১ বার পঠিত

মানব সময় ডেস্ক :

চট্টগ্রাম  নগর জাসাসের সাবেক সভাপতি, প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা’র সাথে গতকাল  চট্টগ্রাম মহানগর জাসাসের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তারা বলেন, বর্তমান নগর জাসাসের আহবায়ক কমিটির মেয়াদ প্রায় দেড় বছর সময়কাল অতিক্রম করলেও গত এক বছর ধরে নিষ্ক্রিয়। বিএনপি’র বিভাগীয় কর্মসুচী থেকে শুরু করে যেকোন কর্মসুচীতে ফটোসেশন ছাড়া  তাদের কোন প্রকার সাংস্কৃতিক আন্দোলনের কর্মকাণ্ড শুন্যের কোঠায়। এমনকি গত ২৭ ডিসেম্বর জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে কয়েকজন মিলে পুষ্পস্তবক অর্পন ছাড়া আর কোন কর্মসুচী দিতে পারেনাই। এছাড়াও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তাদের কোন অস্থিত্ব  মেলেনি। নগর জাসাসের এমন করুন অবস্থা এর আগে কখনো হয়নি। জাসাসকে আবার আগের মতো বেগবান করতে অতিদ্রুত মেয়াদ উত্তীর্ণ এই আহবায়ক কমিটি বিলুপ্ত করে আব্দুল মান্নান রানাকে পুণরায় দায়িত্ব দিতে কেন্দ্রীয় কমিটির কাছে দাবী জানান। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনকে সক্রিয় করে  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম মহানগর জাসাসে সংগীত শিল্পী আব্দুল মান্নান রানার বিকল্প নেই।
উল্ল্যেখ্য শিল্পী আব্দুল মান্নান রানাকে সভাপতি করে নগর জাসাসের  ১১১ সদস্য বিশিষ্ট পুর্নাংগ কমিটি  একবছরের মাথায় ভেংগে দিয়ে  গত ৯ জানুয়ারী ২০২২ ইং তারিখে এম এ মুসা বাবলুকে আহবায়ক ও মামুনুর রশীদ সিপনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি ঘোষনা দেন। যে কমিটিতে আব্দুল মান্নান রানা ছাড়াও অনেক ত্যাগী নেতা কর্মীদের বাদ দেন এবং অনেককে অবমুল্যায়ন করা হয়। এ থেকে নগর জাসাসের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
উপস্থিত নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন, নগর জাসাসের সাবেক সহ সভাপতি কবি ফরিদুল আলম মিল্লাত, মিনহাজ উদ্দীন সানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com