বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম’র দাতা সদস্য হলেন এশিয়া ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো: মিজানুর রহমান স্মৃতির পাতায় মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা : সরকার আসে যায় বদলায় না ভাগ্য:মেঘনার তীরের তজুমদ্দিনে চরবাসী মানুষের জীবন – এম এ হান্নান নাজিফা হোমিও হলে সৌজন্য সাক্ষাৎ মানব সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক বাহার ভাইয়ের আন্তরিক আগমন -ডা.আহসান হাবিব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কতৃক আয়োজিত নবীন আইনজীবী প্রশিক্ষন কর্মশালা শুভেচ্ছা বক্তব্য রাখছেন – অ্যাডভোকেট আহমেদ রেজা হায়াত খান একাত্তর পরবর্তী জুলাই আমাদের শিখিয়েছে—অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে কীভাবে অধিকার ছিনিয়ে আনতে হয়। সকল বীর শহীদ ও আহতদের প্রতি রইল গভীর সম্মান -আনোয়ার হোসেন চৌধুরী ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুতোভয় আত্মত্যাগকারী সকল সহ যোদ্ধা বীর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর ও বিনম্র শ্রদ্ধা : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে “জয় পেলো”মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : জুলাই আমাদের শিখিয়েছে—অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে কীভাবে অধিকার ছিনিয়ে আনতে হয়। সকল বীর শহীদ ও আহতদের প্রতি রইল গভীর সম্মান -সাইফ সেলিম

সিঙ্গাপুরে বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৫.৩৭ এএম
  • ৮৫২ বার পঠিত
ফাইল ছবি

সিঙ্গাপুরে বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের অশংগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সিঙ্গাপুর-চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদেশে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে মাত্র চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার এ ধরনের অনুষ্ঠান আয়োজন বাংলাদেশ হাইকমিশনের একটি সফল প্রয়াস। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘রাইমস অ্যান্ড রিদম ফ্রম দি হিলস’ শিরোনামের এই অনুষ্ঠানে বিভিন্ন নৃগোষ্ঠীর শিল্পীবৃন্দ স্ব স্ব সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করেন। শিল্পীরা তাদের পরিবেশনার মধ্যদিয়ে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারি কর্মকর্তা, সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অতিথি এবং দর্শকবৃন্দ বাংলাদেশে বিভিন্ন ভাষা-ধর্ম-বর্ণ-সংস্কৃতির মানুষের সহাবস্থান, মৈত্রীর বন্ধন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাজিুর রহমান আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের সাংস্কুতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির অবদানের কথা স্মরণ করেন।

 

সমাপনী পর্বে হাইকমিশনারের সহধর্মীনি তানজিনা বিনতে আলমগীর শিল্পী ও প্রতিনিধিদলকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। বিদেশের মাটিতে দেশের এবং নিজ সম্প্রদায়ের জীবনযাত্রা ও সংস্কৃতিকে নৃত্যকলার মাধ্যমে নিপুণভাবে উপস্থাপন করার জন্য হাইকমিশনার শিল্পী ও কলাকুশলীদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com