বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৪.২৪ পিএম
  • ৩৫২ বার পঠিত

মু:বাবুল হোসেন বাবলা ||

চট্টগ্রামের বদরপাতি(বর্তমানে টেরীবাজার) বদরপাতি মহল্লার ঐতিহ্যবাহী আব্দুল জব্বার সওদাগরের প্রতিষ্ঠিত ১৯০৯ সালে বৃটিশ বিরোধী আন্দোলনের প্রতীকি স্বরুপ যুবকদের উৎসাহদানে কুস্তি খেলা ‌বা বলীধরা প্রতিযোগিতা।
সেই থেকে আজও ১১৪ বছর ধরে ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয়েছে এই আঃ জব্বার সওদাগরের বলী খেলা। একই সাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবের আমেজ নিয়ে পৌষ সংক্রান্তি মেলা তা বৈশাখী মেলার প্রচলন। ঐ থেকে ১দিনের বলী খেলা ও ২দিনের বৈশাখী মেলার আয়োজন। এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের লোকজ সংস্কৃতির তৈজসপত্রসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসে বাংলার আবাল বৃদ্ধ বনিতা।
আজ ২৫ শেষ এপ্রিল’২৩, মংগলবার ১৪৩০বংগাব্দ বিকেলে সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ঞপদ রায় বেলুন উড়িয়ে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে আরো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন- চসিকের প্যানেল মেয়র ১আব্দুস সবুর লিটন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল আলম তৌহিদ।
কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে ও সাংবাদিক চৌধুরী মোঃ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আঃ জব্বার সওদাগরের নাতী মোঃ শওকত আনোয়ার বাদল, সাবেক কাউন্সিলর হাজী মোঃ ইসমাইল বালী, মোঃ জামাল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম এবং রেফারি মোঃ আব্দুল মালেক ও সাবেক চ্যাম্পিয়ন বলী সিদ্দিক আলম।
বিকাল সাড়ে পাঁচটায় ২রাউন্ডে মাত্র এক মিনিটের মধ্যেই সাবেক চ্যাম্পিয়ন মহেশখালীর জীবন বলী কে পরাজিত করে নতুন করে ২০২৩সালে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার ‌মো: শাহজালাল বলী। তাকে পুরস্কারের ট্রফি ও প্রাইজমানি (৩০.০০০)ত্রিশ হাজার টাকার চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অন্যান্য বলীরাও নিয়ম অনুযায়ী পুরস্কার ও প্রাইজমানি লাভ করেন।
এ উপলক্ষে আগামীকাল ও লালদীঘি ময়দানের আশপাশের এলাকায় বৈশাখী মেলার আয়োজন চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com