বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

ঈদের বন্ধে পতেঙ্গা সৈকতে পর্যটকের উপচেপড়া ভীড় | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৭.০৬ এএম
  • ২৮৩ বার পঠিত

 

নান্দনিক সমুদ্র সৈকত চট্টগ্রাম পতেংগা নিয়ে বিশেষ প্রতিবেদন :

হোসেন বাবলা: নিজস্ব প্রতিবেদক ||
ঈদে সরকারি ছুটির ৩য় দিনেও চট্রগ্রাম শহরের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগর মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকের উপচেপড়া ভীড় দেখা গেছে।
শহরের কোলাহল ছেড়ে একটু বিনোদন পেতে তীব্র গরম উপেক্ষা করে ভ্রমন পিপাসু নানা বয়সী মানুষের জমায়েত বলে দিচ্ছে সত্যিই মানুষ কতটা ভ্রমণ ও অবসরে চাই ..!
দুপুর গড়িয়ে বিকেল হতেই সারা চট্টলার মানুষ যেন পতেঙ্গার কূলে বসত করেই বিনোদিত হবে।
সৈকত এলাকা জুড়ে দেখা যায় যুব-কিশোর, নারী -পুরুষদের স্লান সাঁতার গোসল করার দৃশ্য।
আবার গাছের ছায়ায় ও ভাসমান টং দোকানেও বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় গল্প গুজব করতে।
তবে অন্য সময়ের চেয়ে এবার একটু বর্ণিল সাজে সজ্জিত পতেঙ্গা এলাকার বিভিন্ন স্থান সমূহ। যেমন – চরবস্তি, খেজুর তলা,১৫ নং দক্ষিণ পতেঙ্গা নেভাল একাডেমী এরিয়া, বিমানবন্দর এলাকা ,পতেঙ্গা বোর্ড ক্লাব এরিয়া সহ কাঠগড়, দক্ষিণ হালিশহর এলাকার বিশাল স্থান জুড়ে পর্যটন স্পট যেন লোকে লোকারণ্য।
সৈকত এলাকা জুড়ে পর্যটন কেন্দ্র নিরাপত্তা নিশ্চিতে সরকারের অধীনস্থ গোয়েন্দা পুলিশ, টুরিষ্ট পুলিশ, কোস্ট গার্ড,নৌ পুলিশ এবং স্থানীয় বিচ কমিটির সদস্য বৃন্দ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছেন বিচ কমিটির অন্যতম সদস্য মোঃ মূসা আলম। এদিকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের অনেকেই পতেঙ্গার ঐতিহ্যবাহী সমূদ্র সৈকত এলাকার দৃশ্য দেখে অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমানে চসিক ও সিডিএ কর্তৃপক্ষের চলমান উন্নয়ন কাজ ও বে-টার্মিনালের(গভীর সমূদ্র বন্দর) প্রকল্পের কাজ চলমান থাকায় পর্যটকের কিছুটা সমস্যা ও হয়। যাই হোক সর্বপরি এবার ঈদে বিনোদন পেতে তীব্র জনযট পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com