বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ০৫ বছরের শিশুকে ধর্ষণকারী আসামী আনু মিয়া (৫৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬.৩৩ এএম
  • ৩১১ বার পঠিত

মানব সময় ডেস্ক :

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ০৫ বছরের শিশুকে ধর্ষণকারী আসামী আনু মিয়া (৫৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। ভুক্তভোগী ভিকটিম ০৫ বছর বয়সের এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকায় তার মায়ের সাথে বসবাস করত। ভিকটিমের মা একজন শ্রমজীবী মহিলা, এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করত। গত ০৯ মার্চ ২০২৩ ইং তারিখে আনুমানিক ১৩৩০ ঘটিকায় ভিকটিম আসামী আনু মিয়ার নাতনির সাথে খেলাধূলার করার জন্য আনু মিয়ার বাড়িতে যায়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে ফিরে না আসায় ভিকটিমের মা তার মেয়েকে কোথাও খুজে না পেয়ে দুপুর ১৪৪০ ঘটিকায় আনু মিয়ার বাড়ির দিকে যাওয়ার সময় তার মেয়েকে আনু মিয়ার বাড়ি হতে অস্বাভাবিক অবস্থায় বের হতে দেখে। ভিকটিমের মা তার মেয়েকে এই অবস্থার কারন জিজ্ঞেসা করিলে তার মেয়ে জানায় আনু মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং অনেক ব্যথা দিয়েছে।

৩। পরবতীতে ভিকটিমের মা তৎক্ষণাৎ আসামী আনু মিয়াকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করলেও পরবর্তীতে ঘটনার সত্যতা স্বীকার করে এবং এই ধরণের ঘটনা আর কখনো করবে না বলে জানায় এবং উক্ত বিষয়ে কাউকে কিছু না বলার জন্য অনুরোধ করতে থাকে। ভিকটিমের মা বাড়িতে এসে বিষয়টি পরিবারের লোকজন এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আলাপ-আলোচনা করে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং ০৪, তারিখ- ১১ মার্চ ২০২৩ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১)।

৪। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার উক্ত মামলার আসামি আনু মিয়া আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন কালাপানি এলাকায় আত্মগোপনে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৬ মার্চ ২০২৩ ইং তারিখ ১৩০০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আনু মিয়া, পিতা-মৃত আলী আশরাফ সাং- মুসলিম পাড়া, থানা-মানিক ছড়ি, জেলা-খাগড়াছড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত লোকজনের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় পলাতক আসামি মর্মে স্বীকার করে।

৫। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com