মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

চট্টগ্রামের বাঁশখালী হতে র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৩.৩৫ পিএম
  • ২৯৫ বার পঠিত

 

মানব সময় ডেস্ক :

চট্টগ্রামের বাঁশখালী হতে র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ১০ মার্চ ২০২৩ খ্রি. তারিখ আনুমানিক ২৩১০ ঘটিকায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভার জলদি মিয়ার বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ হারুন(৩৫), পিতা-মৃত. মোঃ আলী @ মাহাদ আলী, সাং-দক্ষিন জলদি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম, ঠিকানা প্রকাশ করে এবং দেহ তল্লাশীকালে আসামীর পরিহিত লুঙ্গীর কোমড়ে গোজানো অবস্থায় তার নিজ হাতে বের করে দেয়ামতে ০১টি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আরো জানায় যে, উল্লেখিত জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে উল্লেখিত জব্দকৃত অস্ত্র ব্যবহার করত মর্মে জানায়।

৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com