বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি নব গঠিত কমিটির পরিচিতি সভা সম্পন্ন | manob somoy

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১.৩৭ এএম
  • ৪৬০ বার পঠিত

 

 

ওমর ফারুক, চট্টগ্রাম প্রতিনিধি

:১৭জানুয়ারী নগরীর ইপিজেডস্থ ৩৯ নং ওয়ার্ডে চট্রগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচিতি সভা ও নবাগত  ক্রিকেট খেলোয়াড়দের পরিচিতি সভা ১৭জানুয়ারী, মংগলবার সন্ধ্যায় দ: হালিশহর উচ্চ বিদ্যালয় সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

একাডেমির নব নির্বাচিত সভাপতি হাজী মোঃ আক্কাস উদ্দিনের সভাপতিত্বে ও সা: সম্পাদক মোঃ নুরুল আমিন সোহেল, ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম।সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা সংগঠক ও একাডেমির উপদেষ্টা মোঃ লোকমান হাকিম, সাবেক ক্রীড়াবিদ,সংগঠক মোঃ সেলিম রেজা , মোঃ ইফতেখারুল আলম, সিনিয়র ক্রিকেট কোচ মোঃ ফজলুল করিম রিটন, ক্রীড়া সম্পাদক আবু জাফর বাবু।

পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন হেড কোচ শাহরিয়ার বিন রুবেল,সহকারী কোচ মোঃ মোস্তাফিজুর রহমান , সংগঠক মোঃ আজম,সিনিয়র ক্রিকেটার মোঃ আসগর, আলমগীর আলো, অর্থ সম্পাদক মোঃ মাসুদ রানা,যুব ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম,ইউ বাহার, সংগঠক মোঃ জসিম উদ্দিন,সানি আলম, অভিভাবক প্রতিনিধি মিসেস হাসিনা বেগম এবং জাহিদ এর মা।

অনুষ্ঠানে নবাগত ক্রিকেট খেলোয়াড়দের পরিচিতি, অভিষিক্ত দের ক্রিকেট বল প্রদান, একাডেমির নতুন সদস্য বরণ,হেড কোচ শাহরিয়ারের রচিত বই বিতরণ, কেক কাটা উৎসব এবং টিম ম্যানেজারের ফুফাতো ভাই এর মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন ও ফুল -মিষ্টি বিতরণ অনুষ্ঠান । এসময় উপস্থিত প্রধান অতিথি আসলাম বলেন, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির মাধ্যমে আগামীতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টি এবং সুষ্ঠু বিনোদন চর্চায় ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে, একাডেমির নিয়মিত কার্যক্রম জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট বোর্ডের সাথে সমন্বয় করে পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। যুব- তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া বিনোদন আয়োজন না থাকলে সঠিক দেশ গঠনে সহায়ক হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com