বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

পটিয়া কে সাজাতে রাত জেগে স্বপ্ন দেখি: হুইপ শামসুল হক / manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৪.০০ পিএম
  • ৩৩৫ বার পঠিত

পটিয়া প্রতিনিধি:২৯ নভেম্বর
পটিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী (এমপি)বলেছেন, ‘আমি প্রতিটি রাত জেগে স্বপ্ন দেখি পটিয়াকে কিভাবে সাজানো যায়। আর সেজন্য কাল আমাকে কি কি করতে হবে এবং কোথায় কোথায় যেতে হবে। রাতে দেখা স্বপ্ন বাস্তবায়নে পরদিন সে মোতাবেক ছুটে চলি আর ঘুরে বেড়াই সরকারের এই দপ্তর থেকে আরেক দপ্তরে।’
তিনি আরো বলেন, ‘আমি প্রতিটি মানুষের পাশপাশি পটিয়ার মাটির সাথেও কথা বলি। তাই কোথায় কি সমস্যা, কি প্রয়োজন আমি জানতে পারি। আর প্রয়োজন মোতাবেক কাজ করতে পারি।
পটিয়া হাসপাতালে কোন অনিয়ম হলেও সাধারণ লোকজন আমাকে ফোনে অবগত করেন। আমার ফোন কখনো বন্ধ থাকে না এবং যেকোন ফোন আমি নিজেই ফোন রিসিভ করে কথা বলি। এরপর সমস্যার সমাধানে কাজ করি। সুতরাং পটিয়া হাসপাতালে চাকরি করতে হলে রোগীদের সেবা দিতেই হবে। যারা সেবা দিতে ব্যর্থ তাদের এ হাসপাতালে থাকার প্রয়োজন নেই।’
গতকাল(২৮ নভেম্বর) সোমবার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
পটিয়া আসনের এমপি সামশুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী, পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ফরহানা জেরিন, উপজেলা আ:লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপর্না দে, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, আবছার উদ্দিন, কাউন্সিলর কামাল উদ্দিন প্রমুখ।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
এ সময় হুইপ সামশুল হক চৌধুরী অকেজো একটি এম্বুলেন্স পটিয়া ফাউন্ডেশেনের পক্ষ থেকে মেরামত ও গরীব রোগীদের বিনামূল্যে সেবা দেয়া দেয়ার জন্য দুই লাখ টাকার একটি ফান্ড প্রদানের ঘোষণা দেন। সে সাথে অপারেশন থিয়েটারের জন্য একটি জেনেরেটর প্রদানের আশ্বাস দেন। তিনি হাসপাতাল থেকে রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি হাসপাতালের নেয়ার জন্য দালালদের প্রতিরোধ করার নির্দেশ দেন। তিনি পটিয়া ফাউন্ডেশনের বেতনে হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com