বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

ভোলায় পাতিলে ভাসছে পানিবন্দি শিশুরা! // Manobsomoy

  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৫.৫৬ পিএম
  • ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ভোলা :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় এলাকা ভোলার চরফ্যাশনে চলছে ৮ নম্বর বিপদ সংকেত। বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরী মুকরি ও ঢালচর পাতিলা গ্রামের ৬ হাজার  মানুষ পানিবন্দি।

চরকুকরি, মুকরি, ঢালচর, চরপাতিলা এলাকায় ইতোমধ্যেই ৪/৫ ফুট পানি প্লাবিত হয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে বন্যা দুর্গতদের সহায়তায় সার্বিক প্রস্তুতি নিয়েছে।

জানা গেছে, সন্ধ্যার পরে  উপকূলজুড়ে ঝড়ো বাতাসে চরফ্যাশনে ২শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কি পরিমান  ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

আজ মধ্যরাতে সিত্রাংয়ের সিগনাল আরও বাড়লে এসব এলাকায় আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।

চরফ্যাশনে ১৫৮ টি সাইক্লোন শেল্টার  দূর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।  এসব সাইক্লোন শেল্টারে  ইতিমধ্যে সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে। তাদের কে শুকনো খাবার  পৌঁছে দিয়েছে প্রশাসন।

সার্বক্ষণিক দূর্যোগপ্রবণ এলাকার ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করছে কন্টোলরুম।

চর কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন সন্ধ্যা ৭ টার দিকে জানান, চর পাতিলার ২ হাজার মানুষ এখনও পানিবন্দি। তাদেরকে আনা যায়নি।তারা দিনের বেলায় বুঝতে পারেনি রাতে সিত্রাংয়ের  এমন ভয়াবহতা হবে।

ইতোমধ্যে  চর পাতিলার প্রায় ৫ শতাধিক মানুষকে নৌযান দিয়ে কচ্ছপিয়া এলাকায় আনা হয়েছে।তাদের মধ্যে সবচেয়ে ঝূঁকিতে পড়েছে মা ও শিশুরা। বেড়িবাধ না থাকায় ঘরের মধ্যে জোয়ারের ঘরে কোমর পরিমান পানি। ঘরের অর্ধেকজুড়ে পানিতে  প্লাবিত। কোন উপায় নেই তাই  শিশুদের জীবন বাঁচাতে  পাতিলে ভাসিয়ে রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com